উপনির্বাচনে ভরাডুবির পরই তৃণমূল বিধায়কের সঙ্গে একান্তে বাক্যালাপ বিজেপি বিধায়কের, করলেন দরাজ প্রশংসাও, ফের কী ভাঙনের পথে পদ্ম শিবির?

সদ্যই শেষ হয়েছে উপনির্বাচন। রাজ্যের ৬ কেন্দ্রে হওয়া উপনির্বাচনে জামানত জব্দ হয়েছে গেরুয়া শিবির। ছ’টি আসনেই ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। এমনকি, বিজেপির দখলে থাকা মাদারিহাট কেন্দ্রটিও ছিনিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। এরই মধ্যে ফের বিজেপিতে ভাঙনের জল্পনা। বিধানসভার মধ্যেই বিজেপি বিধায়ককে দেখা গেল তৃণমূল বিধায়কের সঙ্গে একান্ত আলোচনায় যা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।

গতকাল, বুধবার ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এদিন বিধানসভায় রাজ্যে নারী ও শিশুদের উপর হওয়া ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব জমা দেন বিজেপির মহিলা বিধায়করা। সেই নিয়ে আলোচনা করার সময় বিজেপির মহিলা বিধায়কের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

তবে অন্যান্য বিধায়করা যখন ওয়াক আউট করলেন, সেই সময় বিধানসভার করিডোরে ধরা পড়ল অন্য এক ছবি। দেখা গেল, সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে একান্তে আলোচনা করছেন গোঘাট পশ্চিমের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। সেই সময় বিধানসভার কক্ষের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বাকি বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের এহেন আচরণ কারোরই নজর এড়ায় নি। তা নিয়ে বেশ গুঞ্জনও শুরু হয়।  

Biswanath Karak, Becharam Manna, personal conversation, West Bengal legislative Assembly, controversy, speculations, party change
বিশ্বনাথ কারক

তবে এই বিষয়ে তেমন আমল দিতে নারাজ বিধায়ক বিশ্বনাথ কারক। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, “রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে। কেউ কথা বলতে চাইলে কি কথা বলব না? রাজনৈতিক ভাবে আমাদের মত পার্থক্য থাকলেও আমি এবং মান্না সাহেব তো একই জেলার বিধায়ক”।

বিজেপি বিধায়কের কথায়, তাঁর বিধানসভা এলাকায় একাধিক রাস্তা নির্মাণের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। আর সেই বিষয়ে বেচারাম মান্না তাঁকে সাহায্য করেছেন। শুধু তাই-ই নয়, এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে বেচারামবাবুর প্রশংসা করতেও শোনা যায় বিশ্বনাথ কারককে।   

বিজেপি বিধায়ক বলেন, “উনি রাস্তার বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছেন। এদিন বিধানসভা থেকে বেরানোর সময় উনি আমাকে ডাকেন। রাস্তা সংক্রান্ত বিষয়েই দুজনের মধ্যে আলোচনা হয়েছে”।

আরও পড়ুনঃ সাতসকালে হট্টগোল শহরে! কলকাতায় উদ্ধার লক্ষ লক্ষ টাকা, রাস্তার পাশে বসেই চলছে টাকা গোনার কাজ

তবে বিশ্বনাথ কারক নিজে যাই বলুন না কেন, তাঁর এহেন আচরণে তাঁর দলবদলের জল্পনা তৈরি হয়েছে। সত্যিই কী এবার পদ্ম থেকে ঘাসফুলের দিকে ঝুঁকছেন তিনি? এই বিষয়ে অবশ্য বিশ্বনাথ কারক বলেন, এই ঘটনার সঙ্গে দলবদলের কোনও সম্পর্ক নেই। এই বিষয়ে আবার অন্যদিকে বেচারাম মান্নার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপির বিক্ষোভের মাঝে এভাবে একান্তে তৃণমূল বিধায়কের সঙ্গে বিজেপি বিধায়কের আলাপচারিতে পদ্ম শিবিরের অনেকেই ভালোভাবে নিচ্ছেন না।  

RELATED Articles