রবিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ৪ হাজারের নীচে! মৃত্যু ৮৪ জনের

অবশেষে কিছুটা নীচে নামল দৈনিক সংক্রমনের হার। আজ অর্থাৎ রবিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা  ৪ হাজারের নীচে নামল। তবে সুস্থতার সংখ্যা কমে টানা চারদিন বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮৪ জনের।

আজকের বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে, ২৪ ঘণ্টায় ৩,৯৮৪ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫০০-র নীচে, উত্তর ২৪ পরগনায় প্রায় ৬০০। পূর্ব মেদিনীপুরে সংক্রমণ কলকাতার প্রায় সমান। নতুন সংক্রমণের ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৬১,২৫৭।

সেইসঙ্গে এদিন রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ২,৪৯৭ জন। মৃত্যু হয়েছে ৮৪ জনের। উত্তর ২৪ পরগনায় ২০ জন ও কলকাতায় ১৫ জনের মৃত্যু হয়েছে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৯ জন করে। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৬,৮৯৬।

এদিন পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়েছে। ১,৪০৩টি অ্যাক্টিভ কেস বেড়েছে রাজ্যে। যার ফলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ১৭,৬৫১। রাজ্যে সুস্থতার হার সামান্য কমে হয়েছে ৯৭.৬৪ শতাংশ। করোনায় সংক্রমণের হার ৬.৬৩ শতাংশ।

 

আরও অন্যান্য খবর