বাহ্‌ কী অদ্ভুত! রেস্তোরাঁয় সোহমের চড়-কাণ্ডের কোনও ফুটেজই নেই পুলিশের কাছে, শুনেই সোহমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিচারপতি অমৃতা সিনহার

Police Do Not Have Footage of Soham Chakraborty Restaurant Brawl Case: রেস্তোরাঁয় তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর চড় কাণ্ডের ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল বঙ্গ রাজনীতিতে। সেই ঘটনার জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এবার এই ঘটনায় সামনে এল এক নতুন তথ্য। হাইকোর্টে পুলিশ জানায়, সেদিনের ওই চড়কাণ্ডের ঘটনার কোনও ফুটেজই নেই তাদের কাছে (Police Do Not Have Footage of Soham Chakraborty Restaurant Brawl Case)। এরপরই এই ঘটনায় কড়া পদক্ষেপ নেন বিচারপতি অমৃতা সিনহা।

গতকাল, বুধবার সোহমের এই চড় কাণ্ডের ঘটনার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিন এই ঘটনায় এক নতুন তথ্য আদালতে জানায় সেই ঘটনায় কোনও সিসিটিভি ফুটেজ তাদের কাছে নেই। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল টেকনো সিটি থানায়। এদিন রাজ্যের তরফে জানানো হয়, সোহমের সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হয়নি (Police Do Not Have Footage of Soham Chakraborty Restaurant Brawl Case)

আদালতে এদিন রাজ্যের তরফে জানানো হয়, ওই রেস্তোরাঁয় সিসিটিভি থাকলেও, তা কাজ করলেও, ঘটনার কিছুদিন আগে থেকেই নাকি কোনও কিছু রেকর্ড হয়নি তাতে (Police Do Not Have Footage of Soham Chakraborty Restaurant Brawl Case)। এই ঘটনায় টেকনো সিটি থানার ওসির কাছে গোটা ঘটনার ব্যাখ্যা তলব করেছেন পুলিশ কমিশনার।

এদিন এই ঘটনায় বিধাননগরের গোয়েন্দা বিভাগের ডিসি-কে নতুন করে তদন্ত করে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এমনকি, এই ফুটেজ সম্পর্কে থানার ওসির কাছে কোনও ব্যাখ্যা থাকলে তাও আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে (Police Do Not Have Footage of Soham Chakraborty Restaurant Brawl Case)। ৩১ জুলাইয়ের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিনই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

বলে রাখি, ওই রেস্তোরাঁর মালিক আনিসুর হক ও তাঁর স্ত্রী সাহিল পারভিন ও রেস্তোরাঁর ম্যানেজারকে রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া যাবে না বলে নির্দেশ বিচারপতির।

প্রসঙ্গত, এই ঘটনাটি ঘটেছিল গত জুন মাসে। নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং চলছিল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর। গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁর কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাঁধে অভিনেতার নিরাপত্তারক্ষীদের। এরই মধ্যে রেস্তোরাঁর মালিককে সোহম চড় মারেন। ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। গায়ে হাত তোলার কথা স্বীকারও করে নিয়েছিলেন সোহম। তাঁর দাবী ছিল, রাগের মাথায় তিনি এ কাজ করে ফেলেছেন। সেই ঘটনায় মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে যা এখনও চলছে (Police Do Not Have Footage of Soham Chakraborty Restaurant Brawl Case)।     

আরও অন্যান্য খবর