ঘূর্ণিঝড় ‘দানা’র জের! ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে ইলিশ, মাত্র ৫০ টাকায় মিলছে বাঙালির প্রিয় রুপোলি শস্য

কথাতেই রয়েছে, মাছে-ভাতে বাঙালি! আর বাঙালির প্রিয় মাছের কথা উঠলেই প্রথমেই আসে ইলিশ মাছের কথা। ইলিশের নাম শুনলে যেন কেমন জিভে জল আসে। কিন্তু সাধ থাকলেও অনেক বাঙালিরই সাধ্যের মধ্যে থাকে না ইলিশের দাম। কিন্তু এবার দেখা গেল এক অন্য ছবি। মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে সুস্বাদু এই রুপোলি শস্য।  

জানা গিয়েছে, গঙ্গায় এবার প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়েছে। সেই কারণেই ইলিশের দাম এত কম। আর সেই সস্তার ইলিশ কিনতে বাঙালির ভিড়ের অন্ত নেই বাজারে। মাত্র ৫০ টাকায় ইলিশ মাছ, এ যেন এক দুর্লভ জিনিস হাতে পাওয়ার মতো। ফলে ইলিশ কিনতে কোনও ছাড় রাখছেন না ক্রেতারা।

মুর্শিদাবাদের ফরাক্কা, সামশেরগঞ্জ-সহ নানান এলাকায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে গঙ্গার ইলিশ। জোগান বেড়েছে হু হু করে। আর এর সঙ্গেই পাল্লা দিয়ে কমেছে ইলিশের দাম। ফলে বাজার এখন ইলিশময় বলাই যায়। অত্যন্ত কম দামে নিজের প্রিয় মাছ পেয়ে বেজায় খুশি বাঙালি। এমন বৃষ্টির দিনে খিচুড়ি সহযোগে ইলিশ ভাজা পেলে আর কী চাই!

জানা গিয়েছে, ২৫০ গ্রাম মাপের ইলিশ মিলছে ৫০ টাকায়। আর ১ কেজি ওজনের ইলিশ কিনতে গেলে খরচ পড়ছে মাত্র ২০০ টাকা। সর্বোচ্চ ৫০০-৬০০ টাকায় বিকোচ্ছে বাঙালির প্রিয় রুপোলি শস্য। যদিও অনেকের কথায়, ২৫০ গ্রামের ইলিশে সেই স্বাদ মেলে না। কিন্তু তবুও এমন সস্তায় ইলিশ হাতছাড়া করতে নারাজ বাঙালি।    

আরও পড়ুনঃ অবশেষে কাটল জট! উচ্চ প্রাথমিক মামলা খারিজ, হাইকোর্টের নির্দেশকেই মান্যতা সুপ্রিম কোর্টের, এবার হবে হাজার হাজার চাকরি

অন্যদিকে আবার মৎস্য দফতর জানাচ্ছে, অক্টোবর থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ ইলিশের প্রজননের সময়। সেই কারণে বাংলাদেশে ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। একই নিষেধাজ্ঞা রয়েছে ভারতেও। কিন্তু তা সত্ত্বেও কীভাবে এত ইলিশ ধরা পড়ল ও তা বাজারে এত কম টাকায় বিকোচ্ছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই থেকেই আশঙ্কা করা হচ্ছে, খোকা ইলিশ এমন দেদার বিক্রি হলে পরবর্তীকালে বেশি ওজনের ইলিশের জোগানে ঘাটতি পড়বে।

RELATED Articles