টিকিট না পেয়ে ‘মনখারাপ’, দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ রুদ্রনীলের, ভোটের মুখে গেরুয়া শিবিরে ধাক্কা

দোলের দিন এক বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন। আচমকাই এমন ঘটনা ঘটায় তাইও আবার ভোটের মুখে, এর জেরে বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের টিকিট না পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা, এমনটাই অনুমান।

লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এখনও চারটি আসনে প্রার্থী দেওয়া বাকি থাকলেও সেখানে যে রুদ্রনীলের নাম আসবে না তা বেশ স্পষ্ট। বারাসাত, কৃষ্ণনগর, যাদবপুরের কোটও কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে রুদ্রনীলের নাম উঠে এসেছিল বটে। কিন্তু সেই কেন্দ্রে ঠাঁই হয়নি তাঁর। শোনা যাচ্ছে, সেই কারণেই ‘মনখারাপ’ রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)।   

কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, দোলের দিনই এক বড় সিদ্ধান্ত নিয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। ছেড়েছেন প্রায় ৬০-এর বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর এরপরই জল্পনা তৈরি হয় তাঁর দল ত্যাগের। সত্যিই কী তিনি দল ছাড়ছেন? এই বিষয়ে কী বলছেন বিজেপি নেতা?

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেন, “দলের ১০-১১টি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি। কিন্তু একাধিক গ্রুপে অ্যাড ছিলাম। যে যেমন পারছিলেন অ্যাড করছিলেন। এত ভিডিও দেখে আর পারছিলাম না। ফোনটা ভরে যাচ্ছিল। দোলের দিন, ফাঁকা ছিলাম। সেই সব গ্রুপ থেকেই সরে গেলাম। প্রায় ৭৭টা গ্রুপে অ্যাড ছিলাম আমি”।

টিকিট না পাওয়ায় কী ক্ষুব্ধ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)?

টিকিট না পাওয়ায় যে মন ভেঙেছে তা রুদ্রনীলের কথাতেই স্পষ্ট। তাঁর কথায়, “আমি দলের জন্য, দলের নির্দেশ অনুযায়ী কাজ করেছি রোজ। কঠিন আসন ভবানীপুরে লড়েছি। আশা তো একটা ছিলই, লোকসভায় যাঁরা টিকিট পেয়েছেন, তাঁদের মধ্যে আমিও থাকব, এমন আশা কেন থাকবে না বলুন তো। আক্ষেপ বা দুঃখ কিছু হয়নি। কিন্তু আশা ছিল না, এটা বললে মিথ্যা বলা হবে।  কিন্তু দল যা ভালো ভেবেছে সেটাই করেছে। আমাকে অন্য দায়িত্ব দেবে হয়তো”।

দলত্যাগের কথা ভাবছেন নাকি রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)?

তাঁর দলত্যাগের জল্পনা বেশ জোরালো। যদিও সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে রুদ্রনীল বললেন, “দলের জন্য কাজ করছি। অনেক দায়িত্ব রয়েছে। তাই বলে, এক্ষুণি দল ছেড়ে দেব, এমন সম্ভাবনা নেই। কোনও দিন নতুন কিছু ভাবব কিনা, পরে জানাব। আমি বিজেপিতেই আছি। আমি তো সারাদিন কবিতা লিখি না, মাঠে-ঘাটে গিয়ে দলের কাজ করি”।

RELATED Articles