সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর গেরুয়া শিবিরে যোগ দেওয়া নিয়ে নানান মহল থেকে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল। তিনি চারবার দল পরিবর্তন করেছেন।
বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মিঠুন চক্রবর্তীকে তীব্র দেগে সৌগত রায় বলেন, “মিঠুন চক্রবর্তী আজকের তারকা নন। তিনি হ্যাপিয়ার্সারের একটি তারকা। তিনি চারবার দল পরিবর্তন করেছেন। তিনি মূলত একজন নকশাল, এরপরে সিপিএমে যোগ দেন। তারপর আসেন তৃণমূলে এবং রাজ্যসভার সাংসদ হন”।
সৌগত রায় এও বলেন যে “বিজেপি তাঁকে ইডি মামলা দিয়ে হুমকি দিয়েছিল, তাই তিনি রাজ্যসভা ছাড়তে বাধ্য হন। জনগণের মধ্যে তাঁর কোনও বিশ্বাসযোগ্যতা, সম্মান ও প্রভাব নেই”।
আরও পড়ুন- ব্রিগেডের ১১ দিনের মাথায় ফের রাজ্যে মোদী, জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি
প্রসঙ্গত, গত ৭ই মার্চ রবিবার মোদীর ব্রিগেডে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুধু ব্রিগেডে যোগ দেওয়াই নয়, এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। এদিন মঞ্চে বক্তব্যও রাখেন মিঠুন চক্রবর্তী।





