Weather Update of South Bengal: অবশেষে মৌসুমী বায়ুর অবস্থান বদলেছে। বৃহস্পতিবার দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টির মেয়াদ বেশিদিন নয়। রবিবার থেকেই আবার বদলে যাবে আবহাওয়া (Weather Update of South Bengal)।
গত ৩১ মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। অবশেষে অবস্থান পরিবর্তন করেছে মৌসুমী বায়ু। আগামী কয়েক দিনে স্বস্তির বৃষ্টি নেই। আগামী রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকেই বৃষ্টি (Rain) কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি (Weather Update of South Bengal)।
কাল শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। এই মুহূর্তে বৃহস্পতিবারের বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমেছে। এই তাপমাত্রা আরো কিছুটা কমবে আগামী দুই দিনে (Weather Update of South Bengal)। রবিবারের পর বৃষ্টির পরিমাণও কমে যাবে। বর্ষার (Rain) অনুকূল পরিস্থিতি তৈরি হলে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
উত্তরবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গের আবহাওয়ার একদম বিপরীত। উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। এই দুর্যোগ এখনই থামবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পুরোপুরি কমবে না। সোমবার থেকে আবার বৃষ্টির (Rain) পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের একটানা বৃষ্টির ফলে তিস্তা বাজার ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে কালিম্পং জেলা প্রশাসন। বাসিন্দাদের নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের জেরে ধস নেমেছে। হাওয়া অফিসের সতর্কবার্তা বলা হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামবে এবং দৃশ্যমানতা কমে যাবে। বৃষ্টির (Rain) জেরে উত্তরবঙ্গে ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। যানবাহন চলাচল ব্যাহত হতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update of South Bengal)।






