সকলকে পিছনে ফেলে সেরার সেরা হল বাংলা, বিদ্যুৎ উৎপাদনে সেরার খেতাব জিতল পশ্চিমবঙ্গ, টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সকলকে পিছনে ফেলে ফের এগিয়ে গেল পশ্চিমবঙ্গ (West Bengal)। বাংলার মুকুটে যোগ হল নতুন পালক। বিদ্যুৎ ক্ষেত্রে (power production ) এবার দেশের মধ্যে সামগ্রিকভাবে প্রথমের স্থান অর্জন করল পশ্চিমবঙ্গ। গতকাল, বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথোরিটির (Central Electricity Authority) তরফে একথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, দেশের ২০৫টি বিদ্যুৎ কেন্দ্রের তুলনামূলকভাবে বিচার করে উৎপাদনের নিরিখে দেশের মধ্যে সেরার খেতাব ছিনিয়ে নিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম। শুধুমাত্র তাই-ই নয়, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম অর্থাৎ দেশের প্রথম পাঁচের মধ্যে তিনটি স্থানই দখল করেছে পশ্চিমবঙ্গ।

কেন্দ্রের এই তালিকার নিরিখে শীর্ষে রয়েছে বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। দ্বিতীয় স্থান পেয়েছে পুরুলিয়ার সাঁওতালডিহি আর মুর্শিদাবাদের সাগরদিঘি রয়েছে পঞ্চম স্থানে। বিদ্যুৎ ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে সামগ্রিকভাবে সেরার সেরা হওয়ায় খুবই আপ্লুত মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই নিয়ে গতকাল, বৃহস্পতিবার সন্ধ‌েয় টুইট করে তিনি বলেন, “রাজ্যের জন্য খুবই গর্বের বিষয়”। তৃতীয় দফায় মুখ‌্যমন্ত্রী হওয়ার পর বাংলায় কৃষির পাশাপাশি শিল্পায়নকে বেশ গুরুত্ব দিয়েছেন মমতা। তাঁর এই কর্মসূচি রূপায়ণে বিদ্যুতের এই সাফল‌্য বিনিয়োগকারীদের বাড়তি উৎসাহ জোগাবে বলেই আশা করা যায়।

https://twitter.com/MamataOfficial/status/1643960698261884930?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1643960698261884930%7Ctwgr%5Ec3256ff9daa9c4d6db853b1792b84f8dc247def2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fwbpdcl-ranked-best-performing-power-generation-company-in-india-cm-tweeted%2F

জাতীয় মঞ্চে বাংলার এই সাফল্যের জন্য বিদ্যুৎ উন্নয়ন নিগমকে কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। দফতরের সমস্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। টুইটে মমতা লেখেন, “ডব্লিউবিপিডিসিএল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক নয়া মাইলফলক তৈরি করেছে। যা রাজ্যের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়”।

এই নিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি বলেন, “মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের অভিভাবকত্বে ডব্লিউবিপিডিসিএল পরিবারের সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সাফল‌্য”। বিদ্যুৎ দফতরের কর্মীরা স্বীকার করেছেন, বিভাগীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের ধারাবাহিক নজরদারি এবং সার্বিক সমন্বয়ের জেরেই দেশের সেরা প্রথম পাঁচের তিনটি কেন্দ্রই বাংলার। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের সরকারে দায়িত্বে আসার পর বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ধর্মঘট বা ‘ফাঁকিবাজি’ বন্ধ হওয়ায় যে উৎপাদন বেড়েছে তাও স্বীকার করছেন ইঞ্জিনিয়াররা।

RELATED Articles