ভারী বৃষ্টির মেজাজ হারাল দক্ষিণবঙ্গ, দু-এক ফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, সঙ্গে বাড়বে তাপমাত্রা, আর কী ফিরবে বৃষ্টি?

আবহাওয়া (weather) কেমন থাকছে বা কেমন থাকছে না তার ওপর অনেক কিছু নির্ভর করে! নির্ভর করে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রা! নির্ভর করে প্রতিদিন যে সকল মজুররা খেটে খান তাদের জীবনযাত্রা! সেই কারণে প্রত্যেকটা দিন আবহাওয়ার পূর্বাভাস (Update) দেওয়া হয় এবং সেই পূর্বাভাস দেখে অনেক কিছু আন্দাজ করা সম্ভব। কেমন থাকবে আগামী কয়েক দিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে গোটা রাজ্যের আবহাওয়া?

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, সোমবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ খুব সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে। বুধবার উত্তরবঙ্গের দুই থেকে তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার রাজ্যে আকাশ মূলত পরিষ্কার থাকলেও কোথাও আংশিকভাবে মেঘলা হতে পারে।

অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টি হতে পারে কলকাতায়। চড়া রোদ থাকলেও তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। আজকের সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আজ, সোমবার কলকাতাতে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও কোথাও আংশিক মেঘলা হতে পারে আকাশ। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজকে কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৪-৯০ শতাংশ।

উল্লেখ্য, আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে পুরো রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে হয়ত বিক্ষিপ্তভাবে দু থেকে একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে অল্প সময়ের জন্য। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles