রাতভর টানা বৃষ্টি, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টা বাংলার আবহাওয়া?

দিন কয়েক ধরে যেভাবে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাতে সাধারণ মানুষকে কাজে কর্মে বাইরে বেরোতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি আবহাওয়া দফতর (Weather office) পূর্বাভাস জারি করেছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কেমন থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া সম্পর্কিত তথ্য।

আজ কলকাতাতে আকাশ মেঘলা রয়েছে। আজকে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া ব‌ইবে। সর্বোচ্চ ৫০-৫৫ কিমি গতিবেগে দমকা বাতাস বইবে। মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমবে এছাড়া শোনা যাচ্ছে এই যে বৃষ্টিপাত সেটা রবীবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে যেটা ১.১° সেলসিয়াস কম আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বর্তমানে রয়েছে ৭৫ থেকে ৯৮ শতাংশ।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭২.৪ মিলিমিটার। এ তো গেল কলকাতা প্রসঙ্গ এবার গোটা রাজ্যের পূর্বাভাস সম্পর্কে কী বলছেন আবহাওয়াবিদরা? আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাসে আবহাওয়াবিদরা ১৩ টি জেলায় সতর্কবার্তা জারি করেছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ জুড়ে চলবে নিম্নচাপের বৃষ্টি আর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকবে পশ্চিমবঙ্গে।‌

এর ফলে আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের সকল জেলাতেই লাগাতার ভাবে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কতকগুলি অংশে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো বাতাস বইতে থাকবে, আচমকা ঝোড়ো বাতাসে সমুদ্র উত্তাল হয়ে উঠবে‌ বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের এই কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৩টি জেলায় বজ্রবিদ্যুৎসহ নিবিড় বৃষ্টির সম্ভাবনা। আগামী এক থেকে দুই ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ একটানা বৃষ্টিপাত হবে বলে শোনা যাচ্ছে। এছাড়া কলকাতা, হাওড়া, হগলি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব এলাকায় বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles