উপকরণ: 1 লিটার দুধ, 5 টেবিল চামচ চিনি, 1/2 চামচ ছোটো এলাচ, 1 চা চামচ লেবুর রস।
ধাপ: আধা লিটার দুধ নিয়ে তাতে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। এবার ছানা টা ভালো করে ধুয়ে 2 ঘণ্টা ঝুলিয়ে রাখতে হবে। ছানা টা 15 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ছোটো ছোটো গোল্লা বানাতে হবে। একটি কড়াই তে আধা লিটার দুধ ফোটাতে হবে। ফুটে গেলে ছানা র গোল্লা গুলি দিয়ে দিতে হবে। এলাচ গুড়ো আর চিনি দিতে হবে। ঘন হয়ে গেলে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।






