Sydney Test: শুভমান গিলের ইনিংস দেখে খুশি দীনেশ কার্তিক, করলেন প্রশংসা

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের বর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনেই ভারতীয় দল আধিপত্য বিস্তার করেছে। স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানেকে বাদ দিলে পুরো অস্ট্রেলিয়ান ব্যাটিং ভারতীয় বোলারদের সামনে লড়াই করে চলেছে। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত দুই উইকেট হারিয়ে ৯৬ রান করেছে, ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে ২৪৬ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিন ভারতীয় ওপেনার শুভমান গিল হাফ সেঞ্চুরি করেন। শুভমন গিলের ব্যাটিং দেখে দীনেশ কার্তিক খুব খুশি হয়েছেন। তিনি গিলের প্রশংসা করে বলেন যে, একজন তারকা সামনে আসছে।

অস্ট্রেলিয়ান ইনিংসের জবাবে ভারত আজ একটি ভালো সূচনা করেছিল। চোটের পরে ফিরে আসা রোহিত শর্মা ও শুভমান গিল কোনও অতিরিক্ত ঝুঁকি না নিয়ে রান তুলছিলেন। আজ শুভমান গিল দুর্দান্ত পারফরম্যান্সে সকলের মন জয় করে নিয়েছে। টেস্ট ক্রিকেটের কেরিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করলেন তিনি। তবে ৫০ রান করেই তিনি আউট হন। তার ব্যাটিং দেখে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক মুগ্ধ। কার্তিক টুইট করেছেন, “একজন তারকা উঠে আসছেন। দুর্দান্ত শুরু গিল! গোটা ইনিংসে ভাল খেলেছো। আউট হওয়ার জন্য খুব বেশি ভাবার দরকার নেই।”

https://twitter.com/DineshKarthik/status/1347437041772945409

পৃথ্বী শ-এর খারাপ ফর্মের পরে শুভমান গিলকে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ওপেন করার সুযোগ দেওয়া হয়েছিল। গিলের ব্যাটিং দেখে প্রাক্তন অনেক ক্রিকেটারই তাঁর প্রশংসাও করেছিলেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের ফলাফল এখন ১-০। তাই উভয় দলই যে কোনও পরিস্থিতিতে এই ম্যাচটি জিততে চাইবে। টেস্ট সিরিজের শেষ ম্যাচ আগামী ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শুরু হবে।

RELATED Articles