কাঞ্চনের তৃতীয় বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে টলি পাড়ায় বেশ চর্চায় রয়েছেন কাঞ্চন-শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জুটি। গত মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েছেন তারা। তারপর থেকে তাদের নিয়ে চর্চা তুঙ্গে। তবে সবকিছুতে বুড়ো আঙ্গুল দেখিয়ে চুটিয়ে সংসার করে চলেছেন এই দম্পতি। তবে এসবের মাঝেই হঠাৎ খারাপ খবর, হাসপাতালে ভর্তি কাঞ্চন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। বিয়ের দুমাস পেরতে না পেরতেই এমন কি হল যার জন্য হাসপাতালে ছুটতে হল শ্রীময়ীকে (Sreemoyee Chattoraj)।
কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। বাইরে দরকার ছাড়া পা ফেলতে বারণ করছেন চিকিৎসকেরা। এই তীব্র তাপপ্রবাহে কেমন আছেন শ্রীময়ী সেই কথা জানতে গিয়েই জানা যায়, শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) হাসপাতালে ভর্তি। সেই খবর শুনে রীতিমতো অবাক সকলে। এমন কি হলো অভিনেত্রীর।
অভিনেত্রী (Sreemoyee Chattoraj) জানিয়েছেন, “ডিহাইড্রেশনন হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে। পেটে অসহ্য ব্যথা। সুগার প্রেশার ফল্ট করে গিয়েছিল। শনিবার রাতে শ্যুটিং করে বাড়ি ফেরার সময়ই হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে। তখন অস্বস্তি হতে থাকে। সারাদিন ORS খেয়েছি। এরপর রবিবার দিন রাতে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে চোখে ঝাপসা দেখছি। মাথা ঘুরছিল খুব। তখন মায়ের কাছে ছিলাম। তারপর রবিবার রাতে কাঞ্চনের দাদা-বউদি সবাই মিলে এসে হাসপাতালে ভর্তি করায়। প্রচুর স্যালাইন-ফ্লুইড চলেছে। তবে এখন আগের থেকে বেটার। আশাকরি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব।”
জানা গেছে গত রবিবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। প্রথমে তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ ছিল, শারীরিক অবস্থা এখন খানিকটা ঠিক রয়েছে। চারিদিকে তীব্র তাপপ্রবাহে রীতিমতো নাজেহাল অবস্থা সকলের। তবে কারোরই কাজ বাদ যাচ্ছে না। তাই টলিপাড়ার চলছে শুটিংও। তবে সুস্থ থাকতে নানা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে তাদের। শ্রীময়ী নিজেই জানিয়েছেন, “এখন আগের থেকে সুস্থ তিনি।” তার রিলস ভিডিও যারা মিস করছেন তাদের জন্য শীঘ্রই ফিরতে চলেছেন অভিনেত্রী (Sreemoyee Chattoraj)।
কাঞ্চন শ্রীময়ী জুটির বিয়ের পর থেকে একের পর এক নানা ধরনের কটাক্ষ শুনতে হয়েছে তাদেরকে। বহু খারাপ মন্তব্য মুখ বুঝে সহ্য করেছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। তবে এসব কিছু তোয়াক্কা করেননি। নিজেদের মতো করে সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে পছন্দ করেছেন তারা। টলিপাড়ার হট কাপল তারা। তাদের নিয়ে চর্চা শেষ হওয়ার নামই নেই। এই দম্পতির বিয়ের পর সাক্ষাৎকারে বারবার উঠে এসেছে তাদের সাংসারিক জীবন। কটাক্ষ ট্রোলিং-এর মাঝেও কাঞ্চন-শ্রীময়ীর ছবি ভিডিও দেখতে পছন্দ করছে নেট নাগরিকরা। শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) মতো হাঁটুর বয়সী এক মেয়েকে বিয়ে করে কটাক্ষের ঝড় বয়ে গেছে তাদের উপর দিয়ে। সেই প্রভাব পড়েছে কাঞ্চনের রাজনৈতিক কেরিয়ারেও। তাতেও ভ্রুক্ষেপ নেই কাঞ্চনের।





