Mamata Banerjee on SSC verdict: সএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এক বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের জেরে চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের। ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই রায় দেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি চাকরিহারাদের পাশে রয়েছেন। আর এবার আরও একবার এই নিয়ে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on SSC verdict)।
আগামীকাল, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই মুহূর্তে রাজ্যের নানান প্রান্তেই চলছে ভোটের প্রচার। নানান প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ, বৃহস্পতিবার মেদিনীপুরে জনসভা করেন তিনি। আর সেখান থেকেও এসএসসি নিয়োগ দুর্নীতিতে আদালতের রায়ের প্রসঙ্গ টানেন তিনি (Mamata Banerjee on SSC verdict)। এই নিয়ে আঙুল তোলেন বিজেপির দিকেই।
এদিন চাকরি বাতিলের নির্দেশ (Mamata Banerjee on SSC verdict) প্রসঙ্গে মমতা বলেন, “টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আমি আইনটা একটু-আধটু জানি। আমি নিজেও একজন আইনজীবী। প্রশাসনের আধিকারিকরাও সুপ্রিম কোর্টে গিয়েছে, ছাত্রছাত্রীরাও গিয়েছে”।
মমতার দাবী (Mamata Banerjee on SSC verdict), “আমি বলেছি, কাজ করতে গিয়ে যদি কোনও ভুল হয়, সংশোধন করে দেব। সময় দাও, কোনও অসুবিধা নেই। সবাই সব কাজ সঠিকভাবে সমানভাবে করতে পারে না”।
এরপরই নেতাজির কথা উল্লেখ করে তিনি বলেন, “নেতাজি তাঁর বইতে লিখেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার। মানুষের অধিকার আছে ভুল করার। ভুল করলে সংশোধন করে দাও” (Mamata Banerjee on SSC verdict)।
মমতার কথায়, এই রায়ের মাধ্যমে গণতন্ত্রে আঘাত হানা হয়েছে। তিনি বলেন, “বিচারপতিদের অসম্মান করি না। গণতন্ত্র আজ কাঁদছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি কেড়ে নেওয়া হয়েছে” (Mamata Banerjee on SSC verdict)।
উল্লেখ্য, এসএসসি মামলায় এই রায় নিয়ে প্রথম থেকেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee on SSC verdict)। প্রথমেই তিনি বলেছিলেন, এই রায় বেআইনি। আদালতের দিকে আঙুল তুলে তিনি বলেছিলেন, বিজেপি হাইকোর্টকে কিনে নিয়েছে। এমনকি, বিচারপতির রায় রাজনৈতিক বলেও দাবী করেছিলেন তিনি (Mamata Banerjee on SSC verdict)। তাঁর এহেন মন্তব্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর এবার ফের একবার এসএসসি মামলার রায় নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।





