গ্রহদের রাজা হলেন সূর্যদেব। আগামী ১৪ মে বৃষ রাশিতে গমন করতে চলেছেন তিনি। ১৪ জুন পর্যন্ত এই রাশিতে থাকবেন সূর্যদেব। প্রতি মাসে নিজের রাশি পরিবর্তন করেন সূর্যদেব। সব গ্রহই তাদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের রাশি পরিবর্তন করতে থাকে। যা সব ১২ টি রাশির উপর সমান প্রভাব ফেলে। রাশিতে সূর্যের শক্তিশালী অবস্থান চাকরি ও কর্মজীবনে শক্তি যোগায়। কর্তৃত্ব ও শাসনের দিকে পরিচালিত করে এই গমন।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১৪ মে বৃষ রাশিতে গমন করবেন সূর্যদেব। জ্যোতিষশাস্ত্রে, সূর্যদেবকে প্রশাসন, আত্মা, পিতা, স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং চাকরির কারক হিসাবে বিবেচনা করা হয়। সূর্যদেবের এই গমন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই গমনের মাধ্যমে সম্মান, প্রতিপত্তি ও সম্পদ পেতে চলেছেন ৩ রাশির জাতক-জাতিকারা।
সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
এই সময় কর্ম সঠিক পথে সম্পন্ন হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে এদের। বেকাররা নতুন চাকরির অফার পেতে পারে এই সময়। চাকরিজীবীরা এই সময়ের মধ্যে পদোন্নতি ও ইনক্রিমেন্ট পাবেন। এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়ীরা এই সময়ে ভালো অর্ডার পাবেন। এই সময়ে আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।
কর্কট রাশি
এই সময়ে আয় ভালো বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের নতুন উৎস তৈরি হবে এই সময়।। পুরনো বিনিয়োগ থেকেও সুবিধা পাবেন এরা এই সময় আরও কঠোর পরিশ্রম করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। কঠোর পরিশ্রমের জন্য দুর্দান্ত ফলও পাবেন এরা। এই সময়ে বড় মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। অনেক নষ্ট সম্পর্কও এই সময় উন্নত হতে পারে।
মকর রাশি
সূর্য রাশিদেবের পরিবর্তনে আর্থিকভাবে লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়টা শিক্ষার্থীদের জন্য অনুকূল প্রমাণিত হবে। কোনও উচ্চতর প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন শিক্ষার্থীরা। এই সময় প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। মনটাও এই সময় খুশি থাকবে। ভাগ্যও সাহায্য করবে এদের। সব ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের।





