Property of Dev: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা সম্পূর্ণ হয়েছে। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। ঘাটাল এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে। প্রচারে বেরিয়ে জনসংযোগ করছেন তিনি। মিশে যাচ্ছেন জনতাদের সাথেই। কখনো কাউকে বুকে জড়িয়ে ধরে আবার কখনো ব্যাট হাতে খুদেদের সাথে এক রাউন্ড ক্রিকেট খেলে মন জয় করে নিচ্ছেন দেব (Dev)। রাজনীতিবিদরা অনেক সময় বাকি সব নেতা মন্ত্রীদের তুলনায় দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
দুবারের জয়ী সাংসদ দেব (Dev)। তার ওপর তিনি টলিউড সুপারস্টার। তৃণমূল তারকা প্রার্থী দেব লক্ষ্মীবারে মনোনয়নপত্র জমা করেন। তার সম্পত্তির বিস্তৃত হিসেবের খতিয়ান দেন (Property of Dev)। জানেন কত সম্পত্তি রয়েছে এই তৃণমূল তারকা প্রার্থীর। ১২ লক্ষ টাকারও বেশি হাতঘড়ি রয়েছে এই অভিনেতার। ঘাটালের সবচেয়ে ধনী প্রার্থী দেব।
দেব (Dev) ২০২২-২৩ সালে আয় করেছেন ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০। ২০২১-২২ সালের অর্থবর্ষ অনুযায়ী যা দ্বিগুণ। মনোনয়ন জমার সময় তাঁর হাতে ছিল ২৬ হাজার ৭৫৮ টাকা। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর (Property of Dev)। তৃণমূলের তারকা প্রার্থী দেব বহু জায়গায় বিনিয়োগ করেছেন। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা। একটি মাত্র গাড়ির মালিক তৃণমূল তারকা প্রার্থী। দেবের মালিকাধীন গাড়ির বর্তমান বাজারমূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা (Property of Dev)।
দেবের (Dev) জমা দেওয়া সম্পত্তির খতিয়ানে সবচেয়ে উল্লেখ্যযোগ্য তাঁর হাতঘড়ির হিসাব। তৃণমূলের তারকা প্রার্থীর কাছে ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার ঘড়ি রয়েছে। ২ কেজিরও বেশি টাকার সোনা রয়েছে তার কাছে। যার বর্তমান বাজারমূল্য ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকা। দেবের নামে কোনও জমি নেই। দক্ষিণ কলকাতায় একাধিক ফ্ল্যাটের মালিক তিনি। যার মূল্য ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা। তারকা প্রার্থী যত উপার্জন করেছেন, তেমন ঋণও কম নেই। ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা ঋণ রয়েছে তাঁর। সম্পত্তির খতিয়ানের (Property of Dev) নিরিখে বলা যেতেই পারে পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে ধনী প্রার্থী দেব। প্রতিপক্ষকে হারিয়ে এবারেও দেব জিততে পারে কিনা এখন সেটাই দেখার।
গত ২৬ শে এপ্রিল রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন দেব (Dev)। গেছিলেন হুগলির পান্ডুয়াতে। সেখান থেকেই কাঞ্চন কল্যাণ বিতর্ক নিয়ে মন্তব্য করেন দেব। তার কথায়, ‘কল্যাণ দা তাঁর মতো করে কাজ করেছেন। তবে আমি চাই আমার হয়ে কাঞ্চন দা প্রচার করুন। আমি ওঁকে ফোন করে আমার হয়ে প্রচারে আসার জন্য অনুরোধ করেছি। উনি আগামী ৩০ এপ্রিল আমায় সময় দিয়েছেন।’ ৩০ এপ্রিল ঘাটাল থেকে প্রচার সেরেছেন কাঞ্চন মল্লিক।





