সুনিধি চৌহানের গানের মাঝেই ভরা মঞ্চে বোতল ছুঁড়লেন অনুরাগী, পাল্টা কী জবাব দিলেন গায়িকা?

পছন্দের গায়ক গায়িকাদের লাইভ কনসার্ট নিয়ে বরাবরই উন্মাদনা তুঙ্গে থাকে। তবে এবার একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেল। মঞ্চে পারফর্ম করার সময় গায়ক গায়িকাদের উপর হামলা এর আগেও হয়েছে। গত বছর ওরঙ্গাবাদে গানের অনুষ্ঠান করতে গিয়ে অরিজিৎ সিংয়ের হাত জোর করে টেনেছিলেন অনুরাগী। চোখের সামনে প্রিয় তারকাকে দেখে হাত টানাটানি করে করেছিলেন অনুরাগী। হাতে চোট পেয়েছিলেন গায়ক, তার জেরে হাসপাতাল ছুটতে হয়েছিল। শুধু এদেশে নয় এমন ঘটনা ঘটে বিদেশের মাটিতেও। কিছুদিন আগে মার্কিন পপ গায়িকা কার্ডি বি মঞ্চে গান গাওয়াকালীন, তাকে লক্ষ্য করে বিয়ারের বোতল ছুঁড়ে মারেন দর্শক। তাতে মেজাজ হারিয়ে বসেন মার্কিনি গায়ক। এবার মঞ্চে গান গাওয়ার সময় সুনিধি চৌহানের (Sunidhi Chauhan) দিকে ছুঁড়ে মারা হল জলের বোতল।

জনপ্রিয় প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কয়েক দশক ধরে ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত তিনি। সুনিধি চৌহান গিয়েছিলেন দেরাদুনের এসজিআরআর বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করতে। তাঁর গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন সুনিধি। মেতেছিল গোটা স্টেডিয়াম। হঠাৎ সামনের সারিতে বসা এক ব্যক্তি তার দিকে জলের বোতল ছুঁড়ে মারেন।

এই পরিস্থিতিতে অপ্রস্তুত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এই ঘটনায় রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সুনিধি (Sunidhi Chauhan) নিজেই। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। সেই ভক্তের দিকে তাকিয়ে সুনিধি ভর্ৎসনার পথ বেছে নেন সঙ্গীতের মাধ্যমে। সুরে সুরে তিনি গেয়ে ওঠেন, “আপনি আমার দিকে বোতল নিক্ষেপ করলে কী হবে? অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। আপনি কি এটি চান?”

এই কনসার্টের বেশ কিছু ছবি গায়িকা (Sunidhi Chauhan) শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়াতে। সেদিন সুনিধি পারফর্ম করার জন্য বেছে নিয়েছিলেন গ্লিটারি টপ, কালো শর্টস। টপে ছাপানো ছিল ‘SC 01’, খোলা চুল, পায়ে লং বুট একেবারে রকস্টার লুকে হাজির হয়েছিলেন সেদিন মঞ্চে। সেদিনের কর্নসাটে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে সুনিধি চৌহান লেখেন, “তুমি কি কখনো ছিলে আমার পার্টিতে? দেখো সেটা কেমন হয়…”।

শিলা কি জওয়ানি থেকে শুরু করে ধুম মচালে, ক্রেজি কিয়া রে, দেশি গার্ল, কমলি, শামি শামি-র মতো গান গেয়ে তিনি (Sunidhi Chauhan) দর্শকদের ভরিয়ে রেখেছেন। কিছুদিন আগেই গায়িকা জানিয়েছেন লকডাউন চলাকালীন নাচ শিখেছেন তিনি। এখন সুনিধির যেকোনো গানের পারফর্মেন্স এর সাথে অ্যাড হয়েছে নাচও।

সুনিধি (Sunidhi Chauhan) বলেছিলেন, “মহামারী চলাকালীন, আমি পেশাদারভাবে নাচ শেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি আমার শোতে একটি দুর্দান্ত অ্যাড-অন হয়ে উঠেছে বর্তমানে। আমি সবসময় একজন গায়ক এবং ভালো পারফর্মার হতে চেয়েছিলাম। প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ লাইভ নাচের পাশাপাশি লাইভ গান গাওয়া সহজ নয়। শ্বাসের সঠিক নিয়ন্ত্রণ লাগে। এর আগে আমি হিল পায়ে দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতে পারতাম না। এখন সেগুলো পরে নাচ করি।”

RELATED Articles