দুষ্কৃতি হামলায় আক্রান্ত টেলি অভিনেত্রী। সাথী ধারাবাহিকের নায়িকা বৃষ্টির চরিত্রে দর্শকদের মন জয় করেছে অনুমিতা। ডোমজুড়ে গিয়ে আক্রান্ত হলেন অভিনেত্রী অনুমিতা দত্ত (Anumita Dutta)। দুষ্কৃতী হামলার মুখে পড়েছেন অভিনেত্রী এমনই অভিযোগ উঠেছে। শুধু তাই নয় এই দুষ্কৃতী হামলায় পুলিশের সাহায্য পাননি অভিনেত্রী এমনই অভিযোগ করেছেন তিনি। পুলিশের সাহায্য না পেয়ে তিনি দারস্থ হয়েছেন আদালতের।
জানা গিয়েছে মঙ্গলবার হাওড়া ডোমজুড়ে মাকে নিয়ে দিদির বাড়ি গিয়েছিলেন অভিনেত্রী অনুমিতা (Anumita Dutta)। গাড়ি করে এই দিদির বাড়ি গিয়েছিলেন তিনি। ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে প্রথমে আপত্তি দেখায় কিছুজন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। অনুমিতা অভিযোগ করেছে, দোকানের সামনে গাড়ি রাখতে বাধা দেওয়া হয়। পাল্টা আপত্তি জানেন অনুমিতাও। অনুমিতার বক্তব্য, নো পার্কিং জোন লেখা নেই, আবার দোকানেও ভিড় নেই, তবে গাড়ি সরানোর কোন প্রশ্নই নেই।
দোকানের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে অনুমিতা (Anumita Dutta) ঝামেলায় জড়িয়ে পড়েন কয়েকজন মানুষের সঙ্গে। এর মাঝেই কিছু লোক এসে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। অভিনেত্রীর মায়ের গায়েও হাত তোলা হয়। চুলের মু্ঠি ধরে অভিনেত্রীর (Anumita Dutta) মাকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলা হয় রাস্তায়। অনুমিতার গায়েও হাত তোলা হয়েছে। কয়েকদল দুষ্কৃতির দ্বারা জখম হয়ে যখন অনুমিতা থানায় অভিযোগ জানাতে যান, পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে।
এই প্রসঙ্গে অনুমিতা (Anumita Dutta) বলেছেন, “আমার মা-বাবা দাঁড়িয়ে মোগলাই কিনছিল। দোকানদার বলল একটু দূরে পার্ক করুন। এরপর অন্য একজন দোকানদার খুব অসভ্য টোনে জানালেন গাড়ি পার্ক করা যাবে না। আমি বললাম পাঁচ মিনিটে চলে যাব। ওরা কোনও কথা শুনলেন না। আমি বললাম এই ভাবে অসভ্যের মতো কথা বলবেন না। সেই সময় আমার ড্রাইভার গাড়িতেই ছিলেন। তিনি ঝামেলা এড়াতে অন্য জায়গায় সরিয়ে দেন। দুর্জয় কোলে নামে এক ব্যক্তি বলেন এখানেও গাড়ি রাখা যাবে না। সে রোয়াপই আলাদা। আমার মা কিন্তু এইসব নিয়ে কিছুই জানে না। তারপর আমার মা ড্রাইভারের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় মা বলছিলেন এটা তো নো পার্কিং এলাকা নয়। আর ভিড় ও নেই। হাজার-হাজার খদ্দের নেই। কোট আন কোট বলছি আমার মাকে ওরা গালিগালাজ করল। তারপর গাড়িতে মারল দুর্জয়। আমার মা ওকে বলতেই বলল তোকে চুলের মুঠি ধরে মারব। তারপর আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিই। আমার হাতে এসেও মেরেছে। জেনারেল ডাইরি করেও পুলিশ অ্যাকশন নেয়নি। হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।”
যখন হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয় অভিনেত্রী (Anumita Dutta) ও তার মাকে। তারপর ফের থানায় গেলে, মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয় তাদের এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু এফআইআর কপি দেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিনেত্রী। আজ বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে অনুমিতাকে। অনুমিতার (Anumita Dutta) মামলার শুনানি হবে সোমবার।






