Mithun Chakraborty gave challenge for CAA: নানান সময় নানান ডায়লগ দিতে যে তিনি সিদ্ধহস্ত তা এতদিনে সকলে বুঝে গিয়েছেন। ভোটের প্রচারই হোক বা বিপক্ষ দলকে শানানো, বাজার গরম করা নানান সংলাপ প্রায়শই শোনা যায় তাঁর মুখে। এবার ভোট আবহে ফের সিএএ নিয়ে মন্তব্য করলেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি (Mithun Chakraborty gave challenge for CAA)।
গতকাল, রবিবার কোলাঘাটে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচার করেন তিনি। সেখানে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকেই মিঠুনের বক্তব্য, “সিএএ নিয়ে মিথ্যে প্রচার করছে একটা দল। এদের মিথ্যে লগ্নে জন্ম এবং দুর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন, আমি তা চাটব (Mithun Chakraborty gave challenge for CAA)। আর এই আইনটা শুধু মুসলমান ভাই-বোনদের জন্য নয়। এটা আমার জন্য, খ্রিস্টানদের জন্য, শিখ ভাইদের জন্য। সকলের জন্য। তাহলে ঝামেলা কীসের”?
মিঠুনের কথায়, “যাদের কাছে সত্যিকারের আধার কার্ড রয়েছে তারাই ভারতবর্ষের নাগরিক। আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মেরে বার করতে পারে? আপনার কাছে যদি আধার কার্ড থাকে কেউ বার করে দেবে আপনাকে বাড়ি থেকে? এই সব মিথ্যে কথা বলে বলে মুসলমান ভাই-বোনেদের ভয় দেখাচ্ছে” (Mithun Chakraborty gave challenge for CAA)।
বিজেপি নেতার সংযোজন, “২৫ মে পদ্মফুল চিহ্নে ভোট দিন। আমি চাই অভিজিৎ স্যর জিতুন, ওঁর মতো সৎ এবং স্বচ্ছ্ব মানুষ আমাদের চাই। এই রাজ্য থেকে চোর তাড়াতে হবে”।
প্রসঙ্গত, রবিবার ১১টা ২০ মিনিট নাগাদ কোলাঘাটে একটি হোটেলের সামনে ফাঁকা জায়গায় অবতরণ করে মিঠুনের হেলিকপ্টার। সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপির তমলুক জেলার কর্মকর্তারা। হেলিকপ্টার থেকে নেমে মিঠুন যান কোলাঘাট স্টেশনের এলাকায়। সেখান থেকেই শুরু হয় রোড শো। এদিন মিঠুনের সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ছিলেন তাপসী মণ্ডলরা।






