ফের হাইকোর্টেই ফিরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাজনীতির ময়দানকে বিদায় জানিয়ে ফের কী বিচারব্যবস্থাকেই বেছে নেবেন বিজেপি প্রার্থী?

Abhijit Ganguly moved to Calcutta High Court: ফের কলকাতা হাইকোর্টেই দেখা গেল প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। দীর্ঘদিন তাঁর এজলাসে নানান মামলা উঠেছে। তিনিই ছিলেন ‘ধর্মাবতার’। ফের কী তবে সেই ভূমিকাতেই দেখা মিলবে তাঁর? রাজনীতির ময়দানকে বিদায় জানিয়ে নিজের পুরনো পেশাকেই কী বেছে নিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? উঠল প্রশ্ন (Abhijit Ganguly moved to Calcutta High Court)

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাইকোর্টে দেখে নানান প্রশ্ন উঠলেও জানা গেল, এবার আর বিচারপতি নয় বরং মামলাকারীর ভূমিকা নিয়েছেন তিনি। ভোটের আবহে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআরের কারণে তাঁর নির্বাচনী প্রচারে সমস্যা হতে পারে। সেই কারণে সেই এফআইআর দ্রুত খারিজের আর্জি জানালেন তিনি। সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি (Abhijit Ganguly moved to Calcutta High Court)

কেন এই এফআইআর?

আসলে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির তরফে। সেদিন আবার বিজেপির একটি মিছিল ছিল। অভিযোগ, তৃণমূলের সেই প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালায় বিজেপির মিছিল। সেই কারণেই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির তরফে একটি এফআইআর দায়ের করা হয়। আর সেই এফআইআরে নাম রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্ররোচনাতেই এই হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই এফআইআরে। সেকথা জানার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “অভিযোগ করেছে করুক। এরকম মিথ্যা মামলা তো কতই হয়। দেখা যাবে। যারা এসব করছে তারা কতদিন এসব মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচে সেটা দেখব”।

সেই মামলার জন্যই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি (Abhijit Ganguly moved to Calcutta High Court)। এই এফআইআর তাঁর নির্বাচনী প্রচারের পথে কাঁটা হতে পারে বলে দাবী তাঁর। আগামীকাল, মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।

RELATED Articles