চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৯ লক্ষ টাকা আত্মসাৎ! চাকরি না পেয়ে দেবকে ফোন করে চাকরিপ্রার্থীর, ফাঁস তৃণমূল সাংসদের কল রেকর্ড

Call record of Dev went viral: টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ এর আগেও উঠেছে। অনেক তৃণমূল নেতার বিরুদ্ধেই এমন অভিযোগ উঠেছে ভুরি ভুরি। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার এই নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল ঘাটালের দু’বারের তৃণমূল সাংসদ দেবেরও (Call record of Dev went viral)

ফাঁস হয়েছে এক কল রেকর্ড। চাকরি পাওয়ার আশায় যে টাকা দিয়েছিলেন চাকরিপ্রার্থী, সেই টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন তিনি, সেরকমই এক কল রেকর্ড এখন ভাইরাল (কল রেকর্ডের সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭) (Call record of Dev went viral)। ফোনের একপ্রান্তে রয়েছেন চাকরিপ্রার্থী আর অপর প্রান্তে যার গলা শোনা যাচ্ছে, তিনি অন্য কেউ নন, বরং তৃণমূলের বিদায়ী সাংসদ দেবের।

বিজেপির তরফে এই কল রেকর্ড ফাঁস করা হয়েছে। এই ঘটনায় তুমুল শোরগোল শুরু হয়েছে ওই এলাকায়। সামনেই ঘাটালে লোকসভা ভোট। আর এর ঠিক আগেই এমন এক কল রেকর্ড ফাঁস হওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল (Call record of Dev went viral)।   

কী শোনা যাচ্ছে ওই কল রেকর্ডে (Call record of Dev went viral)?

ওই কল রেকর্ডে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, তিনি চাকরির জন্য রাম নামে এক ব্যক্তিকে ৯ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু চাকরি আর পান নি। চাকরি না পাওয়ায় সেই টাকা ফেরত চাইলে সেই টাকাও ফেরত পাননি তিনি। অন্যব প্রান্তে এই কথা শুনে দেবকে (বিজেপির তরফে দাবী করা হয়েছে ওই ব্যক্তি দেব) বলতে শোনা যাচ্ছে, তিনি রামের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন (Call record of Dev went viral)। বলে রাখি, এই রাম অর্থাৎ রামপদ মান্না হলেন দেব ঘনিষ্ঠ।

https://twitter.com/LIONSUMAN/status/1791190102846419193

এই কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবকে তুলোধোনা করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, “গত দু বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিও ভাইরাল টি কী সেটি ? তাহলে উনি তো সব কিছুই জানতেন??? না জানার মেকি অভিনয়টাই কি সৌজন্যতা??? মানুষ বিচার করুক”॥ তিনি এও জানান, এই বিষয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন।

https://twitter.com/hiran_chatterji/status/1791301806947250519?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1791301806947250519%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fstate%2Flok-sabha-election-2024-hiran-chatterjee-attacks-dev-on-viral-call-recording-which-exposes-money-taken-for-job_522024.html

তবে এই কল রেকর্ডের সত্যতা অস্বীকার করেছেন দেব। তাঁর দাবী, এই কল রেকর্ড এডিট করা হয়েছে। মহিলার ভয়েস বসানো হয়েছে আলাদা করে। তাঁর কথায়, তাঁর কাছে এমন কোনও ফোনই আসে নি কোনওদিন। এই কিছু নিয়ে অ্যাকশন নেওয়া হবে বলে দাবী করেন দেব। অন্যদিকে, রামপদ মান্নাও এই বিষয়টি অস্বীকার করেছেন।

আরও অন্যান্য খবর