৪৪ বছরে বাবা অনুপম রায়, গায়িকা প্রস্মিতা পালের কোলে এসেছে ফুটফুটে পুত্রসন্তান! তবে জানেন কি পিয়া নয়, বরং তার আগেও গায়কের প্রথম স্ত্রী কে ছিলেন?

২০২৬ সালের অগস্টে পুত্রসন্তানের বাবা হয়েছেন গায়ক ও সুরকার অনুপম রায়। ২০২৪ সালের মার্চে গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করেছিলেন তিনি। শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের সন্তানের জন্ম হয়েছে। প্রস্মিতার সঙ্গে অনুপমের এটি তৃতীয় বিয়ে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় আলোচনা হলেও প্রথম স্ত্রী সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। তাই অনুপমের বাবা হওয়ার খবরের পাশাপাশি তাঁর প্রথম বিয়ের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

অনুপম বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রাখতে পছন্দ করেন। প্রশ্মিতা কিংবা তাঁর দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গেও প্রকাশ্যে খুব বেশি ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতে দেখা যায়নি তাঁকে। প্রথম স্ত্রীর ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা যায়। জানা যায়, তাঁর প্রথম স্ত্রীর নাম শ্রেয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ই তাঁদের পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। পরবর্তীতে তাঁরা বিয়ে করেন। তবে ব্যক্তিগত কারণে সেই বিয়ে ভেঙে যায়।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অনুপম ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন। পিয়া সমাজকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি গানও করেন এবং দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা গিয়েছিল। ২০২১ সালে করোনা পরিস্থিতির মধ্যে তাঁরা যৌথভাবে বিচ্ছেদের কথা জানান। তবে তাঁদের বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে বড় কোনও বিতর্ক তৈরি হয়নি। পরে এক সাক্ষাৎকারে অনুপম জানিয়েছিলেন, পিয়ার চলে যাওয়া তাঁর জীবনের অন্যতম বড় ক্ষতি।

সময় গড়ানোর সঙ্গে অনুপম এবং পিয়া দুজনেই নিজেদের জীবনে নতুনভাবে এগিয়ে গিয়েছেন। পিয়া পরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার শুরু করেন। ২০২৫ সালের জুনে তাঁদের পুত্রসন্তানও হয়। অন্যদিকে অনুপমের জীবনে আসেন প্রস্মিতা। ২০২৪ সালে বিয়ের পর এবার তাঁদের পরিবারে এল নতুন সদস্য। দীর্ঘ ব্যক্তিগত পথ পেরিয়ে ৪৪ বছর বয়সে পিতৃত্বের স্বাদ পেলেন অনুপম।

আরও পড়ুনঃ ‘আমার কাছে অনেক চ্যাট আছে, অধিকারবোধ জন্মালে আগেই দেখাতাম সেগুলো…আমাকে সস্তা-বাজারি প্রমাণ করার এত তাড়া কেন?’ মৃত্যুর চার মাস পর, রাহুল অরুণোদয়কে নিয়ে প্রেমের দাবি করতেই টলিপাড়ায় কটাক্ষের মুখে বি*স্ফোরক মৌমিতা!

ছেলের জন্মের পর শুক্রবার খুদের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রস্মিতা। যদিও সন্তানের মুখ প্রকাশ করেননি তিনি। ছবিতে দেখা যায়, মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে একরত্তি। সেই ছবি পোস্ট করে প্রস্মিতা লেখেন, প্রতিটি মুহূর্তের জন্য তিনি ঈশ্বর ও প্রকৃতির কাছে কৃতজ্ঞ। নতুন সদস্যকে ঘিরে অনুপম ও প্রস্মিতার জীবনে এখন আনন্দের সময়। তাঁদের পরিবারে পুত্রসন্তানের আগমনে অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর