‘আমার একসঙ্গে পাঁচজন লাগে’, ট্রোলারদের বিকৃত বক্তব্যের প্রেক্ষিতে সোজাসাপ্টা জবাব ঠোঁটকাটা শ্রীলেখার

অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বরাবরই ছক ভাঙ্গা। তথাকথিত নিয়ম মানেন না কখনোই। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই, চর্চা হয় অহরহ। এবার তার একটি বক্তব্য বিকৃত করা হয়েছে। তা অবশ্যই সকলের চোখে পড়েছে। তিনি নাকি বলেছেন, “একসঙ্গে পাঁচজন দরকার তাঁর”। এরকম মন্তব্যই শ্রীলেখা মিত্রর মুখে বসিয়ে নানা ভাবে প্রচার হয়েছে আগেই। পাল্টা জবাব দিলেন শ্রীলেখা মিত্র। ট্রোলারদের উদ্দেশ্যে বার্তা দিলেন অভিনেত্রী।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) একটি ভিডিও শেয়ার করে লেখেন, “শ্রীলেখার একসঙ্গে পাঁচজন লাগে। এটা প্রচার করে ব্যবসা করে তো অনেকেই। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন আমার বিগেল। সে একটু আলাদা শুয়েছে। কী বুঝছ”। শ্রীলেখা মিত্রের একটি মনুষ্য সন্তান রয়েছে। তবে তিনি বহু সারমেয়দের মা। বাড়িতে বিড়াল কুকুরের সমাহার রয়েছে অভিনেত্রীর। প্রায় পাঁচ জন সারমেয় জায়গা পেয়েছে শ্রীলেখা মিত্রর বাড়িতে। অভিনেত্রী অতি আদরে, যত্নে লালন-পালন করেন তাদের।‌ অভিনেত্রীর যুক্তি, “পাঁচজনের সঙ্গে যে থাকেন এ তথ্য ভুল কোথায়?”

অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বয়স ৫০ হয়ে গিয়েছে। তার বয়স নিয়ে কখনোই কিছু লুকাননি তিনি। নিজের ৫০ বছরের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। বন্ধুবান্ধবদের সঙ্গে কেক কেটে নিজের স্পেশাল দিনটা উদযাপন করেছেন শ্রীলেখা মিত্র। নিজের জন্মদিনের দিন বন্ধু-বান্ধবদের সঙ্গে কেক কেটে ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল মদ্যপানের সামগ্রী। শ্রীলেখার জন্মদিনের সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিজের জীবন উপভোগ করতে কিভাবে হবে তা বেশ ভালই জানেন অভিনেত্রী।

সমাজমাধ্যমে ছবি পোস্ট করলেই, মাঝেমধ্যে ট্রোলিং এর শিকার হতে হয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra)। কিন্তু ট্রোলিংয়ের জবাব দিতে কখনোই পিছুপা হননি অভিনেত্রী। ‌অভিনেত্রীর নামের সঙ্গে জুড়েছে ঠোঁট কাটা তকমা। নিজস্ব বক্তব্য রাখতে কখনোই পিছপা হননি শ্রীলেখা। ‌ট্রোলিংয়ের মোক্ষম জবাব দেন তিনি।

তাঁর (Sreelekha Mitra) এই স্বভাবের জন্য অনেকেই তাকে পছন্দ করে। আবার অনেকের কটাক্ষের শিকার হন, তার এই স্বভাবের জন্যই।‌ অভিনেত্রী ঠেকে শিখেছেন জীবনে। মানুষ চিনেছেন, নিজের ব্যাপারে যথেষ্ট সৎ। নিজের বয়স নিয়ে কখনোই লুকোছাপা করতে পছন্দ করেন না শ্রীলেখা (Sreelekha Mitra)। তার অনুরাগীদের এক মুহূর্তে আপন করে নিতে পারেন, একেই হয়তো প্রকৃত মানুষ বলা চলে। ‌একবার ফের জবাব দিলেন অভিনেত্রী।

আরও অন্যান্য খবর