ঝড়ের আগেই এলেন ‘কান্তি’! ফের একবার সুন্দরবনবাসীদের রক্ষাকর্তা হয়ে পৌঁছলেন কান্তি গাঙ্গুলী, ব্যবস্থা ত্রাণ-ত্রিপলের

Kanti Ganguly arrived at Sundarban: কথায় আছে ‘ঝড়ের আগে কান্তি আসে’। তিনি কোন রাজনৈতিক দল নির্বিশেষে কাজ করেন না। আমফান, বুলবুলের মত একাধিক ঘূর্ণিঝড়ের সময় তিনি ছুটেছেন সুন্দরবনকে বাঁচাতে। সুন্দরবনের মানুষের রক্ষাকর্তা তিনি। ‌একাধিক ঝড়ের আগেই ত্রিপল, ত্রাণ নিয়ে ছুটে যেতে দেখা যায় কান্তি গঙ্গোপাধ্যায়কে। ঘূর্ণিঝড় রেমাল চোখ রাঙাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে স্থলভাগের দিকে। তার আগেই ফের ময়দানে নেমে পড়েছেন বছর আশির কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly)। সুন্দরবনের পরিস্থিতির উপর নজর রেখেছেন তিনি (Kanti Ganguly arrived at Sundarban)। যাতে সমস্ত মানুষকে সাবধানে আশ্রয়স্থলে রাখা যায় তার ব্যবস্থা তিনি করছেন। ‌

প্রত্যেকবারে ঝড়ের সময় তছনছ হয়ে যায় গোটা সুন্দরবন। ভেঙে যায় সুন্দরবনের বাড়িঘর। ভাঙ্গে বাঁধও। ছন্নছাড়া হয়ে যায় মানুষের জীবন। প্রতিবারই ত্রাণ ত্রিপল নিয়ে প্রস্তুত থাকেন কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly)। দুঃস্থ মানুষদের একমাত্র ভরসা তিনি। ঘূর্ণিঝড় রেমাল আসার আগে একই ছবি দেখা যাচ্ছে সুন্দরবনে। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বাড়তে শুরু করেছে নদীর জলস্তরও। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে দক্ষিণ ২৪ পরগনায়। ভয়ে বুক কাঁপছে সুন্দরবনবাসীদের (Kanti Ganguly arrived at Sundarban)

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly)। যেখানে ওই বাম নেতাকে দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি পরনে, চোখে কালো চশমা। নিজে বৃষ্টিতে ভিজে সুন্দরবনবাসীকে বারবার নিরাপদ আশ্রয়ে থাকতে বলছেন। বামনেতা বলছেন, “আমি তো সরকারে নেই তাই আশপাশের মানুষের সাহায্য নিয়ে যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াচ্ছি” (Kanti Ganguly arrived at Sundarban)। জানা গিয়েছে, ইতিমধ্যেই ত্রিপল এর ব্যবস্থা করে ফেলেছেন তিনি। ব্যবস্থা করেছেন ত্রানের। আজ সকালেই তিনি পৌঁছে গিয়েছেন সুন্দরবন এলাকায়। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি।

ওই ভিডিও বার্তায় কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly) আরও বলেছেন, “গত তিরিশ বছর ধরে সুন্দরবনের ঝড়-ঝঞ্ঝার প্রত্যক্ষ সাক্ষী আমি। ২০০৯ সালের ২৬ মে আয়লা আছড়ে পড়েছিল সুন্দরবনের বুকে। আজও সেই ২৬ মে। আমি তো নদীর পাড়ে দাঁড়িয়ে। বৃষ্টি হচ্ছে। হাওয়াও বইছে। রাজ্য সরকার সব রকম প্রস্তুতি নিয়েছে বলছে। কিন্তু আমি তা লক্ষ্য করছি না। আমার মনে হয় প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত” (Kanti Ganguly arrived at Sundarban)

এর পাশাপাশি তিনি (Kanti Ganguly) অভিযোগ করেন, “এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রীয় সরকার আয়লার সময় ৫ হাজার ৩৩২ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছিল। সেই টাকা খরচ করতে না পারার ফলে ২০১৪ সালে সেই টাকা ফেরত চলে যায়” (Kanti Ganguly arrived at Sundarban)

RELATED Articles