লোকসভা নির্বাচনে বামেদের ভাঁড়ার শূন্য, লক্ষ্মীর ভাণ্ডারই কী কারণ? কী বলছেন বামমনস্ক শ্রীলেখা মিত্র?

আজ মঙ্গলবার ভোট গণনা চলছিল। যত বেলা বেড়েছে, বেড়েছে উত্তাপ। তাপমাত্রা ছিল বেশ উপরে,‌ তার সাথে রাজনৈতিক উত্তপ্ত রয়েছেই। এগিয়ে রয়েছে তৃণমূল। প্রায় ৩১ টি আসনে এই রয়েছে ঘাসফুল শিবির। বিজেপি এগিয়ে রয়েছে দশটি আসনে। কংগ্রেস রয়েছে একটি আসনে। ‌ তবে বামেদের একটাও আসন জোটেনি।‌ চলতি লোকসভা নির্বাচনে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী দিয়েছিল বামফ্রন্ট। দমদমে সুজন চক্রবর্তী, যাদবপুরে সৃজন, শ্রীরামপুর লোকসভায় দীপ্সিতা ধর। তবে কোথাও আসন মেলেনি। হতাশ হয়েছেন বাম সমর্থকেরা। ভোট গণনার দিন সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra)। ছবিতে কাস্তে হাতুড়ি তারা। লেখা রয়েছে, “এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না”।

এমনই একটি পোস্ট শেয়ার করে শ্রীলেখা (Sreelekha Mitra) লিখেছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারের ফলাফল যাই হোক’। সোশ্যাল মিডিয়া শ্রীলেখার পোস্টে এক অনুরাগী বলেছেন, “দপ্তর পাল্টাবে না যারা, তারা সঠিক ভাবেই বামপন্থী এবং স্বার্থ নির্ভর রাজনীতি তে বিশ্বাসী নয়৷ কিন্তু এটাও ঠিক যে শুধু সমর্থন যথেষ্ট নয়।গ্রামকেন্দ্রিক অন্চলগুলোয় আরও বেশী করে জনসংযোগ দরকার।” অন্য একজন লিখেছেন, “ভালো পোস্ট। মন ভালো করল একটু।”

লোকসভা নির্বাচনে বামেদের ভাঁড়ার শূন্য, লক্ষ্মীর ভাণ্ডারই কী কারণ? কী বলছেন বামমনস্ক শ্রীলেখা মিত্র?

এবারে লোকসভা ভোটের প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সিপিআইএম নেতৃবৃন্দ ব্যারাকপুর কেন্দ্রের ওপর ভরসা রেখেছিলেন। সেখানকার তারকা প্রার্থী ছিলেন দেবদূত ঘোষ। সেখানে প্রচারে গিয়েছিলেন শ্রীলেখাও। প্রচারের সময় শ্রীলেখাকে বলতে শোনা যায়, “৫০০ বা ১০০০ টাকার জন্য নিজেদের বিবেককে বিসর্জন দেবেন না প্লিজ”। এমনকি যাদবপুর কেন্দ্রেও সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচার করেন শ্রীলেখা মিত্র। দিপ্সিতাকে পাশে নিয়ে জোরকদমে চালান প্রচার।

সিপিআইএমের বিরোধী তৃণমূল কিংবা বিজেপি যে কোন দুর্নীতির বিরুদ্ধেই সুর চড়ান শ্রীলেখা। ‌ শ্রীলেখা (Sreelekha Mitra) বরাবরই বামমনস্ক। এমনকি অভিনেত্রী অভিযোগ, বামমনস্ক হওয়ার কারণেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিজয়ী সম্মিলনী কিছুতেই ডাক আসে না তার কাছে। তবে সেসব নিয়ে দুঃখ পান না অভিনেত্রী। মার্চে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লেগেছিল, তখন শ্রীলেখার একটি পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বাম সমর্থক শ্রীলেখা মিত্র। নাম না করেই অভিনেত্রী লেখেন, “মেকআপ আর্টিস্ট টা কে ভাই? পরবর্তী অস্কার নমিনেশন এর জন্য খোঁজা হচ্ছে।”

লোকসভা ভোটের আগে শোনা যাচ্ছিল তিনি বামেদের হয়ে ভোট লড়বেন। তবে, তাকে দেখা যায়নি রাজনীতির ময়দানে। অনেকেই মনে করেছিল যে রচনা লকেটকে টক্কর দিতে বামেরা শ্রীলেখাকে (Sreelekha Mitra) নামাবেন। সেসব জল্পনার মাঝেই মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, “আমি বরাবরই প্রকাশ্যে রাজনীতি নিয়ে কথা বলি। তাই অনেকে মনে করেন, হয়তো আমার কোনও অভিসন্ধি রয়েছে। তাই হয়তো এরকম রটেছে। আর সিপিআইএম তো এরকম একটা দল নয়, যারা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয় হওয়ার জন্য আমায় টিকিট দেবে।”

আরও অন্যান্য খবর