তিলোত্তমার মুকুটে নয়া পালক! বিশ্বের সেরা পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের তকমা পেল কলকাতা, দূষণের মাত্রাও অনেক কম শহরে

জানেন বিশ্বের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর কোনটি? এই প্রশ্ন ঘিরে চর্চা শুরু হয়েছে সর্বত্র। পরীক্ষা করে দেখা গিয়েছে কলকাতা (Kolkata) সবচেয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন শহরের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তবে এই বিষয়ে কলকাতা পৌরসভা পরীক্ষা করেনি বরং এই পরীক্ষা করেছেন আইআইটি দিল্লি সেন্টার ফর এক্সেলেন্স ফর রিসার্চ ইন ক্লাইমেট অ্যান্ড এয়ার পলিউশন। কলকাতা বাতাসের মানের দিক থেকেও বেশ উন্নত, তাই সেটাতেও দ্বিতীয় স্থান অধিকার করেছে। কলকাতার (Kolkata) বাতাসের মান ভালো থাকার কারণে মানুষের রোগ কম হয় বলে জানা গেছে এই পরীক্ষামূলক গবেষণায়।

কলকাতার (Kolkata) পাশাপাশি চেন্নাইয়ের শহরও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে ভালো জায়গায় রয়েছে। দিল্লিতে চূড়ান্ত বায়ুদূষণ রয়েছে। ঢাকাও বেশ দূষিত বলে পরীক্ষায় উঠে এসেছে। কলকাতা থেকে ঢাকার দূরত্ব ৪০৬ কিমি। তবে ওপার বাংলার ঢাকা শহর সবচেয়ে দূষিত বলে চিহ্নিত হয়েছে।

এই বিষয়ে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেছেন, “এখানে বাতাসের মানের উন্নতি ঘটেছে। কলকাতা (Kolkata) শহরে দূষণ কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। পরিবেশ অনুকূল রাখার চেষ্টা করা হয়েছিল। তাই পরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।” কলকাতার (Kolkata) দূষণ নিয়ে বারবার পরিবেশ আদালত রাজ্য সরকারকে ভৎর্সনা করেছে। তবে এবার এই গবেষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই পরীক্ষামূলক গবেষণায় কলকাতা পুরসভা যে পরিমাণ ভালো কাজ করেছে তা স্পষ্টীকরণ হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহর তিলোত্তমার (Kolkata) জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই পদক্ষেপগুলি কলকাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো কাজ করেছে। সেই পদক্ষেপগুলির মধ্যে ছিল সারা শহরে এক কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা। যে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং চলছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, পরিশুদ্ধ জল, ইলেকট্রিক যানবাহনের সংখ্যা বাড়ানো, মেকানিক্যাল সুইপার ব্যবস্থা এবং কলকারখানা থেকে শহরে দূষণ ছড়িয়ে পড়ছে কিনা সেদিকে নজর রাখছিল। এইসব কারণগুলির জন্য পরিচ্ছন্নতার দিক থেকে কলকাতাকে দ্বিতীয় স্থানে এসেছে। এখন আরও কাজ বাকি রয়েছে।

পরিষ্কার ও পরিচ্ছন্ন শহরের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে কলকাতা (Kolkata)। এই খবর প্রকাশ্যে আসার পরই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এক্স হ্যান্ডেলে পোস্ট লেখেন,‌ “২০১৯ সালে ন্যাশানাল ক্লিন এয়ার প্রোগ্রাম কলকাতাকে (Kolkata) প্রথম ১০টি দূষিত শহরের মধ্যে একটি বলে চিহ্নিত করেছিল। আজ আমার বুক গর্বে ভরে উঠেছে যখন কলকাতাকে বিশ্বের মেট্রো শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। গাছ লাগানো থেকে শুরু করে একাধিক পদক্ষেপের ফলেই এটা সম্ভব হয়েছে। তাই আবার আমি আমার শহরের নাগরিকদের কাছে আবেদন জানাবো, চলুন একসঙ্গে লড়াই করি, শপথ নিই শহরকে পরিচ্ছন এবং সবুজ রাখতে। যা পরের প্রজন্মের জন্য রেখে যেতে পারি।”

RELATED Articles