দয়ালু তো বটেই! অসুস্থ কুকুরছানার জন্য রক্ত চেয়ে আবেদন, ফের রতন টাটার মানবিকতার পরিচয় পেয়ে আপ্লুত নেটিজেনরা

Ratan Tata Appeal for Blood for Sick Puppy: রতন টাটা (Ratan Tata) আবারও তার দয়ালু মনের পরিচয় দিলেন। ইনস্টাগ্রামে একটি সাত মাসের অসুস্থ কুকুরছানার জন্য রক্তদাতা খুঁজে বার করার অনুরোধ জানিয়ে পোস্ট করলেন তিনি (Ratan Tata Appeal for Blood for Sick Puppy)। মুম্বইবাসীর কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি, কারণ এই কুকুরছানাটি বর্তমানে পশু হাসপাতালে ভর্তি রয়েছে। তার এই পোস্ট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, এবং প্রশংসার ঝড় বয়ে যায়। অনেকেই বলছেন, রতন টাটার মানবিকতা তাকে অন্য বিজনেস টাইকুনদের থেকে আলাদা করে তোলে। ব্যবসার বাইরে তাঁর এত বড় হৃদয়ের পরিচয় তিনি বারবার দিয়েছেন।

রতন টাটা (Ratan Tata) তার ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করেছেন যে, সাত মাসের একটি কুকুর সন্দেহজনক টিক জ্বরে ভুগছে এবং মারাত্মক অ্যানিমিয়ায় আক্রান্ত। চিকিৎসার জন্য রক্তদাতার প্রয়োজন, এবং দাতার কিছু যোগ্যতা থাকতে হবে যা পোস্টে উল্লেখ করা হয়েছে (Ratan Tata Appeal for Blood for Sick Puppy)। সঙ্গে অসুস্থ কুকুরটির একটি ছবিও শেয়ার করেছেন তিনি এবং লিখেছেন, ‘যে কোনও সাহায্য প্রশংসনীয়।’

এই পোস্টের প্রতিক্রিয়ায় কেউ লিখেছেন, ‘একজন বিলিয়নিয়ার (Ratan Tata) কুকুরদের সাহায্য করার জন্য অনুরোধ করছেন, ভাবা যায়!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘আশ্চর্য ডাউন-টু-আর্থ ব্যবসায়ী।’ আর এক জন বলেছেন, ‘রতন টাটা স্যার যদি এটা করতে পারেন, তাহলে আমরা কেন পারব না’ (Ratan Tata Appeal for Blood for Sick Puppy)?

রতন টাটার (Ratan Tata) কুকুরপ্রেম নতুন কিছু নয়। আগেও তিনি অনেকবার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন পথকুকুরদের সাহায্য করে। কখনও অসুস্থ কুকুরকে পরিবার খুঁজে দিয়েছেন, কখনও হারিয়ে যাওয়া কুকুরের মালিককে খুঁজে বের করেছেন, আবার কখনও তাজ প্যালেসে ছাদের তলায় বৃষ্টিভেজা কুকুরকে আশ্রয় নিতে দেখে আপ্লুত হয়েছেন (Ratan Tata Appeal for Blood for Sick Puppy)

এই বছর মার্চ মাসে রতন টাটা (Ratan Tata) ভারতের অন্যতম বড় পশু চিকিৎসা হাসপাতাল চালু করেছেন। মুম্বইতে অত্যাধুনিক সুবিধা সহ এই পশু চিকিৎসা হাসপাতাল নির্মাণ তাঁর ৮৬ বছর বয়সে স্বপ্ন পূরণ হয়েছে। এই হাসপাতালের নাম টাটা ট্রাস্ট স্মল অ্যানিম্যাল হসপিটাল। সেখানে ভর্তি রয়েছে বিরল রোগে আক্রান্ত সাত মাসের কুকুরছানাটি। এখন দেখার বিষয়, রতন টাটার পোস্টের পর এর জন্য রক্তদাতা মেলে কিনা (Ratan Tata Appeal for Blood for Sick Puppy)

আরও অন্যান্য খবর