TMC accused Panchayet Pradhan spending time with husband in Panchayet Office: পঞ্চায়েত অফিস নাকি কোনও আড্ডাখানা না প্রেম করার জায়গা, ঠিক ঠাওর করা যাবে না। কারণ সেই পঞ্চায়েত অফিসে প্রশাসনিক কাজ কম, খোশমেজাজে গল্প, আড্ডা, প্রেম এসবই চলতে থাকে। স্বামীর সঙ্গে ঝগড়া হলেও তা মিটমাট করার জায়গা এই পঞ্চায়েত অফিসই (TMC accused Panchayet Pradhan spending time with husband in Panchayet Office)। এমনই নানান অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর এই নিয়ে প্রবল ক্ষোভ জারি করলেন দলের কর্মীরা।
ঘটনাটি ঘটেছে পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতে। সেখানকার পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, ওই পঞ্চায়েতে মোট ২১টা সংসদ রয়েছে। কিন্তু পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সুর নিজের ঘনিষ্ঠ কয়েকটি সংসদ ছাড়া আর অন্য কোনও সংসদে কাজই করেন না। অন্য কারোর কথায় কোনও পাত্তাই দেন না তিনি, এমনটাই অভিযোগ। শুধু তাই-ই নয়, এই পঞ্চায়েত অফিসে বসেই স্বামীর সঙ্গে রোম্যান্স চলে প্রধানের। কখনও দই, কখনও আইসক্রিম খাওয়া, এসবই চলতে থাকে বলে অভিযোগ (TMC accused Panchayet Pradhan spending time with husband in Panchayet Office)।
দলের একাংশের অভিযোগ, সরকারি টাকায় কাজ শুরু হলেও দলের কাউন্সিলররা বঞ্চিত হচ্ছেন দিনের পর দিন। এর জেরে এলাকার উন্নয়নও হচ্ছে না। অন্যের কথায় প্রভাবিত হয়ে দলের লোকদের কথাই শুনছেন না পঞ্চায়েত প্রধান (TMC accused Panchayet Pradhan spending time with husband in Panchayet Office)। এই ঘটনার মীমাংসা করতে গতকাল, বুধবার পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন তৃণমূল সদস্য ও দলীয় কর্মীরা। জয় বাংলা স্লোগান ওঠে পঞ্চায়েতের ভিতর। এমন সময় পঞ্চায়েত ছেড়ে বেরিয়ে যান প্রধান।
এই বিষয়ে তৃণমূলের রাজহাট অঞ্চল সভাপতি রূপকুমার কর অভিযোগ করে বলেন, “প্রধান নিজের মর্জি মতো কাজ করছেন। আমাদের কথা শোনেন না। প্রধান কারও সঙ্গে কোনও আলোচনা করেন না। নিজের যা মনে হয় তাই করেন”।
এক তৃণমূল কর্মী একটি ছবি দেখিয়ে অভিযোগ করেন, “স্বামীর সঙ্গে বাড়িতে রাগ অভিমান হলে সেটা পঞ্চায়েত এসে মেটান প্রধান। কখনও দই খাইয়ে কখনও আইসক্রিম খাইয়ে রাগ ভাঙান। পঞ্চায়েতটা কাজের জায়গায। সেটাকে রোমান্সের জায়গা বানিয়ে ফেলেছেন তিনি। আগে আমরা অনেক প্রধান দেখেছি কিন্তু এরকম দেখিনি। আমাদের দলীয় কর্মীদের সাথে কোনও রকম আলোচনা করেন না। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ওনার বুথে এবারে লোকসভা ভোটে আমরা হেরেছি। উনি বিজেপি দলের চর হয়ে গিয়েছেন। আমরা চাই প্রধান পদত্যাগ করুক” (TMC accused Panchayet Pradhan spending time with husband in Panchayet Office)।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা সুর। তাঁর কথায়, “কোনও সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করি না এটা যদি বলে থাকে তাহলে মিথ্যা বলছে। পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েতেই আসেন না। পঞ্চায়েতের কাজ এই সবে শুরু হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন সংসদে কাজ হবে। আমার পঞ্চায়েত লোকসভা ভোটে লিড দিয়েছে। ওরা চাইছে আমাকে কি করে সরানো যায়। আমাকে কেন সরাতে চাইছে সেটা বুঝতে পারছি না। বিধায়কের সঙ্গে সেরকম আদান-প্রদান আমার নেই। যেহেতু উনি আমাকে প্রধান করেননি,অন্য কাউকে সিলেক্ট করেছিলেন” (TMC accused Panchayet Pradhan spending time with husband in Panchayet Office)।






