চূড়ান্ত অস্বাস্থ্যকর! সাধের ফুচকাতেই লুকিয়ে ক্যান্সারের বীজ, লোভনীয় এই খাবার এবার নিষিদ্ধ হওয়ার পথে?

Fuchka is unhealthy: পানিপুরি, গোলগাপ্পা এগুলো বিভিন্ন রাজ্যে ফুচকার (Fuchka) নাম। তবে খাদ্য রসিকরা ফুচকার এই অন্যান্য নাম মোটেই পছন্দ করেন না। ‌ তবে নাম যাই হোক এবার ওই ফুচকার ওপরেই নজর পড়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের। ‌ সম্প্রতি ২৬০ টি ফুচকা নমুনা পরীক্ষা করা হয়েছে। ‌ যেই ফুচকাগুলির মধ্যে ২২ শতাংশ নিরাপদ নয় বলে জানা গেছে। অতিরিক্ত কৃত্রিম রং ক্যান্সার জনিত রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে ফুচকা। এই ফুচকা স্বাস্থ্যের জন্য মোটেই স্বাস্থ্যকর নয় বলে জানা যাচ্ছে (Fuchka is unhealthy)

কর্ণাটকে গোবি মাঞ্চুরিয়ান নিষিদ্ধ

কর্ণাটকে এর আগে‌ খাদ্য সুরক্ষা আইনের অধীনে গোবি মাঞ্চুরিয়ান নিষিদ্ধ করা হয়েছিল। এই খাবারটি টকটকে লাল রঙের হয়, যা রোডেমাইন বি নামে ক্যানসারজনক রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় (Fuchka is unhealthy)।। এবারের তদন্তে একাধিক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে ফুচকাতে (Fuchka)

ফুচকাতে কোন কোন রাসায়নিক পাওয়া গেছে (Fuchka is unhealthy)।?

খাদ্য সুরক্ষা দফতরের গবেষকরা ফুচকাতে (Fuchka) একাধিক রাসায়নিকের সন্ধান পেয়েছেন। এর মধ্যে ব্রিলিয়ান্ট ব্লু, টারট্রাজান এবং সানসেট ইয়েলো ব্যবহার করা হয়েছে। এই রংগুলি শুধু পেটের ক্ষতি করে না, ক্যানসার ঘটাতেও সক্ষম (Fuchka is unhealthy)।।

খাদ্য সুরক্ষা কমিশনার শ্রীনিবাস সংবাদমাধ্যমে জানিয়েছেন, “সারা রাজ্য থেকেই ফুচকার (Fuchka) গুণগত মান ও হাইজিন নিয়ে অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগের পরেই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং সমস্যা চিহ্নিত করা হয়। খাদ্য সুরক্ষা কমিশনার কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন (Fuchka is unhealthy)।। আরও কিছু নমুনা পরীক্ষা করে দেখা হবে এবং ফলাফলের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাতেও ফুচকা (Fuchka) বিক্রির ক্ষেত্রে নিয়ম ভাঙার প্রচুর উদাহরণ রয়েছে। অপরিষ্কার হাতে ফুচকা পরিবেশন থেকে অস্বাস্থ্যকর জল ব্যবহার, এসব দৃশ্য প্রায়ই দেখা যায় (Fuchka is unhealthy)।। বাংলার খাদ্য সুরক্ষা দফতর কবে এই বিষয়গুলো নজরে আনবে, সেটাই এখন দেখার।

RELATED Articles