Illegal Construction of TMC Councilor has been Demolished: অবৈধ জমি দখল, ফুটপাত দখলমুক্ত করা এইসব ইস্যু নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি জমি দখল করলে যে কাউকেই রেয়াত করা হবে না, তা গত সপ্তাহেই নবান্নের বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন তিনি। আর এরপরই বুলডোজার অভিযান শুরু করেছে মমতার প্রশাসন। এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল খোদ তৃণমূল কাউন্সিলরের অবৈধ নির্মাণ (Illegal Construction of TMC Councilor has been Demolished)।
গত সপ্তাহেই সরকারি জমিতে অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত বুধবার তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। সরকারি খাস জমি দখলের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এবার সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল শিলিগুড়ির রাজগঞ্জ ব্লকের গাজলডোবার তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মার বিরুদ্ধে (Illegal Construction of TMC Councilor has been Demolished)।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পরই গাজলডোবায় সরকারি জমি উদ্ধার করার কাজ শুরু করে মমতার প্রশাসন। সেই সময়ই প্রশাসনের নজরে আসে যে অনেক সরকারি জমি দখল হয়েছে। জানা যায়, প্রায় আট বিঘা জমি দখল করে ভেড়ি বানিয়ে দিব্যি মাছের চাষ করছেন তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। আবার খাস জমিতে অবৈধ নির্মাণও করেছেন বলে অভিযোগ (Illegal Construction of TMC Councilor has been Demolished)।
এই খবর পাওয়ার পরই বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছন রাজগঞ্জের বিএলআরও সুখেন রাই ও রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। তাদের উপস্থিতিতেই সেই অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় (Illegal Construction of TMC Councilor has been Demolished)।

এই বিষয়ে বিএলআরও সুখেন রাই বলেন, “সরকারি জমি দখলমুক্ত করতে পেরে ভাল লাগছে। যারা সরকারি জমি দখল করে রেখেছেন তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে” (Illegal Construction of TMC Councilor has been Demolished)। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনকে সাধুবাদ জানান বাসিন্দারা।
এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজগঞ্জ ব্লকে আরও অনেক সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। এই নিয়ে সমীক্ষা চলছে। প্রশাসন জানায়, যদি দেখা যায় যে সরকারি জমি দখল করে রাখা হয়েছে, তাহলে সেগুলিও একইভাবেই উদ্ধার করা হবে (Illegal Construction of TMC Councilor has been Demolished)।





