Mithijhora 27 August episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, যেঅনি রাইকে নিয়ে যখন ডাক্তারের চেম্বারে গেলে ডাক্তার বলে অভিনন্দন আপনাদের প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে- এটা শুনে রীতিমতো চমকে যায় রাই আর অনি। তারপর আজকের পর্বে দেখা যায় সোহিনী তার প্ল্যান মাফিক এগোচ্ছে।
২৭ আগস্ট মিঠিঝোরা পর্ব/ Mithijhora 27 August episode
পর্বের শুরুতেই দেখা যায় (Mithijhora 27 August episode), বাড়ি ফেরার পর সোহিনী জিজ্ঞেস করে বলো অনি কী হচ্ছে আমাদের বাড়িতে এসব?এই ধরনের কুৎসিত ঘটনা আমাদের বাড়িতে এর আগে কখনো ঘটেনি। এই সবে আমরা অভ্যস্ত নই। কিন্তু যা কিছু হচ্ছে, সব এই মেয়েটার জন্য হচ্ছে। অনির বাবাও বলে, এই মেয়ে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। এরপর রাই বলে, প্লিজ আপনারা নিজেদের এত শিক্ষিত বলে বড়াই করেন,এরকম ভাবে আচরণ করে নিজেদের শিক্ষাকে ছোট করবেন না (Mithijhora 27 August episode)।
অনির্বাণ তখন রাইকে থামিয়ে দেয় আর বলে, মা-বাবা যে কথাগুলো বলছে সেগুলো অনেক বেশি জাস্টিফায়েড (Mithijhora 27 August episode)। এত বড় ঘটনার পরেও তুমি কি করে নির্লজ্জের মত মিথ্যা কথা বলতে পারো। রাই বলে, তুমি আমাকে কেন এখানে ফিরিয়ে আনলে এইভাবে অপমান করাবে বলে? অনি বলে, একটাই কারণে ফিরিয়ে এনেছি তোমাকে, আমি জিজ্ঞেস করবো এই সন্তানের বাবা কে?
রাই তখন বলে, আমি তো বারবার বলছি কোন বাচ্চা নেই, আমি প্রেগন্যান্ট নয়। অনি তখন বলে, ডাক্তারের রিপোর্ট বলছে তুমি প্রেগন্যান্ট আর তুমি বারবার মিথ্যা কথা বলছো? তখন সোহিনী বলে, তুমি বুঝতে পারছ না কেন রাই এই বিষয়ে ভীষণভাবে অভিজ্ঞ! এমনটা তো ওর সাথে প্রথমবার ঘটেনি। না জানে কত বার অন্য কারোর পাপ বয়ে বেরিয়েছে (Mithijhora 27 August episode)! এরপর রাই বলে আমি এই কথা আর শুনতে পারছি না এই বলে সে ঘরে চলে যায়।
রাই ঘরে গেলে অনির সাথে তার আরও এক প্রস্থ ঝগড়া লাগে। অনি রাইয়ের ফোন কেড়ে নিলে রাই ফোন ফেরত চায়। এরপর অনি সন্তানের বাবা হিসেবে শৌর্যের নাম নিলে রাই বলে , প্লিজ এসবের মধ্যে অন্য কাউকে জড়িও না। তখন অনি বলে তাহলে কি এবার সৌভাগ্যবান অন্য কেউ? এরপর রাই বালিশ নিয়ে যেতে গেলে অনি তাকে জিজ্ঞেস করে কোথায় শোবে?
রাই বলে, গেস্ট রুম, কিচেন, ডাইনিং যে কোন একটা জায়গায় শুয়ে পড়বো। অনি তখন বলে তুমি আমার পারমিশন নিয়েছো? তখন বলে, আমি ভুলেই গিয়েছিলাম এটা আমার বাড়ি নয়। ভাগ্যিস আমি এখনও অবধি, আমার স্যূটকেসটা খালি করি নি এবং এ মাসে হোস্টেলের ভাড়াটাও দিয়ে দিয়েছি। আজকের রাতটা শুধু আমাকে থাকতে দাও, কাল সকালেই আমি চলে যাব (Mithijhora 27 August episode)।
এই বলে রাই অন্য একটা ঘরে চলে যায় আর ভাবতে থাকে যে কীভাবে দু-দু দুটো রিপোর্টের রেজাল্ট পজেটিভ এল কীভাবে এটা সম্ভব? অন্যদিকে স্রোত চিন্তা করতে থাকে যে, দিদিভাই আর অনিদার মধ্যে কী হয়েছে? কিসের কৈফিয়ত চায়ছিল অনিদা? কেন ফোনটা লাগছে না, নিশ্চয়ই কোন সমস্যা হয়েছে। এরপর রাই এর শারীরিক সমস্যা নিয়ে স্রোত বউমনির সাথে আলোচনা করতে যায় তখনই রাই তাকে ফোন করে আর বলে আগামীকাল তারা যেন তার অফিসে চলে আসে সেখানেই যা কথা বলা বলবে। বউমনি আর স্রোত জিজ্ঞেস করলেও সে তাদের কিছুই বলে না।
ওদিকে ঘরে অনি রাইয়ের ব্যাগ থেকে শুরু করে সমস্ত জিনিস ঘাঁটতে থাকে, কী রহস্য রাইয়ের মধ্যে আছে তা জানবার জন্য! এদিকে রাই ভাবতে থাকে তোমার মধ্যে থাকা অবিশ্বাস এত বড় অনির্বাণ? যে আমার রোগটাকেও তুমি গুরুত্ব দিচ্ছ না! ফের কী আলাদা হয়ে যাবে রাই-অনির্বাণের পথ (Mithijhora 27 August episode), জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরা।





