‘আর কবে জাগবেন…’, যৌন হেনস্থার অভিযোগে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই গ্রেফতার হতেই অরিজিৎ-শ্রেয়াকে নিশানা কুণালের

যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। এমন খবরে সঙ্গীতমহল তো বটেই, নানান স্তরের মানুষের মধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার এই নিয়ে বাংলার শিল্পীদের একাংশকে নিশানা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর নিশানায় অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালরা।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন অরিজিৎ সিং। ঘটনার প্রতিবাদে ‘আর কবে’ নামের একটি গানও বেঁধেছিলেন তিনি। সেই সময় বাঙালি এই গায়ককে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। আবার শ্রেয়া ঘোষালও প্রথম থেকেই আর জি করের ঘটনার নিন্দা করে এসেছেন। প্রতিবাদের ভাষা হিসেবে তিনিও নিজের এক অনুষ্ঠানে একটি প্রতিবাদী গান গেয়েছিলেন। এবার শিল্পী সঞ্জয় চক্রবর্তী গ্রেফতার হতে এই নিয়ে সরব হলেন কুণাল ঘোষ।   

সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল ঘোষ লেখেন, “বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান। আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? মুম্বই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া, সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন”। অরিজিতকে খোঁচা দিয়ে কুণাল লেখেন, “আর কবে জাগবেন”?

Kunal Ghosh, Arijit Singh, Shreya Ghoshal, taunt, Sanjay Chakraborty, arrest, molestation

বলে রাখি, পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই শিল্পী সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে এক ১৬ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর গানের স্কুলে গান শিখতেন ওই নাবালিকা। অভিযোগ, গান শেখানোর নামে ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করেছেন সঞ্জয় চক্রবর্তী। নাবালিকার মা-বাবা এই ঘটনায় গত আগস্ট মাসে অভিযোগ দায়ের করেছিলেন।

আরও পড়ুনঃ লক্ষ লক্ষ টাকার গরমিল ট্যাব দুর্নীতিতে, ‘তরুণের স্বপ্ন’ চুরি করছে কারা? এবার মিলল বড় তথ্য 

জানা গিয়েছে, পুলিশে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শুনেই মুম্বই পালিয়ে গিয়েছিলেন সঞ্জয় চক্রবর্তী। গত রবুবার চারু মার্কেট থানার পুলিশ মুম্বইয়ের আকুরলি রোড থেকে গ্রেফতার করে সঞ্জয় চক্রবর্তীকে। গতকাল, বুধবার ট্রানজিট রিমান্ডে কলকাতা আনা হয় তাঁকে। আগামী সোমবার পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।   

আরও অন্যান্য খবর