বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। দিনদিন সে দেশে বেড়েই চলেছে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা। হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর, মন্দিরে হামলা, নারীদের উপর পাশবিক নির্যাতন, এমন ঘটনায় সেদেশের সংখ্যালঘু হিন্দুদের অবস্থা শোচনীয়। ভারত-সহ নানান দেশের তরফে কড়া বার্তা দেওয়া হলেও, এই বিষয়ে উদাসীন বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার। এরই মধ্যে এবার বাংলারেক মহিলাকে হুমকি দেওয়া অভিযোগ উঠল বাংলাদেশি পরিচয়ের এক ব্যক্তির বিরুদ্ধে।
গত আগস্টে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেদেশে শুরু হয়েছে অরাজকতা। বেড়েই চলেছে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা। এবার এক মহিলাকে গণধর্ষণের হুমকি দেওয়া অভিযোগ উঠল বাংলাদেশি পরিচয়ের একজনের বিরুদ্ধে। ৭ দিনের মধ্যে মহিলাকে গণধর্ষণ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে হাবড়ার আক্রমপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার বাড়ির বাইরে গিয়েছিলেন সীমান্ত এলাকার ওই মহিলা। রাতে বাড়ি ফিরে দেখেন, বাড়ির দরজায় দু’পাতার পোস্টার সাঁটানো রয়েছে। সেই পোস্টারে লেখা, “৭ দিনের মধ্যে ১৫ জনকে নিয়ে আসছি। তৈরি থেকো। গণর্ধষণ করব”। চিঠির নীচে লেখা, “ইতি – আজিদ, বাংলাদেশ”। দরজার নীচে রাখা ছিল একটি মদের বোতল।
এমন পোস্টার দেখে স্বভাবতই খুব ভয় পেয়ে যান ওই মহিলা। সারাদিন তিনি বাড়িতে একাই থাকেন। স্বামী ও ছেলে বাইরে বেরিয়ে যান। এমন পোস্টার দেখে ভয় পেয়ে স্বামী ও ছেলেকে ফোন করে সবটা জানান মহিলা। তাদের নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। কে এই ‘বাংলাদেশি আজিদ’, তা খোঁজ করছেন তদন্তকারীরা।
এই হুমকি পোস্টার নিয়ে মহিলা জানান, “আমার স্বামী ও ছেলে কাজে বেরিয়ে যায়। সারাদিন আমি একাই বাড়িতে থাকি। এই চিঠি দেখে আমি ভয়ে ঠকঠক করে কাঁপছি। কে বা কারা এই চিঠি দিল তা পুলিশ অবিলম্বে খতিয়ে দেখুক”।






