‘সিংহের সঙ্গে কখনও কুকুরের ল’ড়াই হয় না’, বাংলাদেশি মৌ*লবাদীদের বেলা*গাম আক্র’মণ দিলীপ ঘোষের

দিনদিন আরও বেশি খারাপ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বেড়েই চলেছে সেদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। ভারতের তরফে কড়া বিবৃতি জারি করা হলেও বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারের কোনও হেলদোল নেই। এবার বাংলাদেশকে কড়া চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের পাশাপাশি ভারতের পতাকার অবমাননাও করা হচ্ছে। কোথাও পোড়ানো হয়েছে ভারতের জাতীয় পতাকা, তো কোথাও আবার ভারতের জাতীয় পতাকার প্রতিকৃতি মাটিতে এঁকে তার উপর হেঁটেছে বাংলাদেশিরা। এরই মধ্যে আবার বাংলাদেশের কট্টরপন্থীরা নানান ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন বারবার।

বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান হুমকি দিয়েছেন ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করা হবে। আবার বিএনপি নেতারা হুঁশিয়ারি শানিয়েছেন, বাংলা-বিহার-ওড়িশা দখল করবে বাংলাদেশ। কিছুদিন আগে আবার এক পাক কট্টরপন্থী নেতাকে বাংলাদেশের সমর্থনে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা গিয়েছে, “বাংলাদেশের দিকে চোখ তুলে দেখলে, চোখ উপড়ে নেব। হাত তুললে হাত ভেঙে দেব”।

এভাবেই একের পর এক কট্টরপন্থীরা যখন ভারত বিদ্বেষী নানান মন্তব্য করে চলেছেন, এমন আবহে এবার বাংলাদেশকে একহাত নিলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয়না। ভিখিরিদের আশ্রয় ফুটপাতেই হয়”।

জলপাইগুড়িতে ‘চায়ে পে চর্চা’ থেকে দিলীপ বলেন, “ওই দেশে তো সামরিক বিভাগই নেই। চুরি করে খায়। আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড়বড় বুলি ঝাড়েন।সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের”।

এখানেই শেষ নয়, উত্তরবঙ্গের জনবিন্যাস পরিবর্তনের চেষ্টার অভিযোগ এনে দিলীপ বলেন, “আফগান নাগরিকদের জন্ম মৃতুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে মালবাজার পুরসভা, হাজার হাজার কোটি টাকা আয় করছে তৃণমূল নেতারা”।

আরও পড়ুনঃ ‘৭ দিনের মধ্যে গণধ’র্ষণ করব…’, মহিলার বাড়িতে পোস্টার দিয়ে হু’মকি বাংলাদেশি আজিদের, আত*ঙ্ক গোটা এলাকায় 

প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সেদেশে হিন্দুদের উপর বেড়েছে নির্যাতন। বারবার নানান দেশের তরফে নিয়ে বাংলাদেশকে বার্তা দিয়েও কোনও লাভ হয়নি। আবার শোনা যাচ্ছে, তলে তলে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে বাংলাদেশ। একের পর এক ভারত বিরোধী স্লোগান চলছে এখন ওপার বাংলায়। এবার এই নিয়েই সরব হলেন দিলীপ ঘোষ।

RELATED Articles