কলকাতা হোক বা শহরতলি, সকলের কাছেই মেট্রো এখন এক বিশেষ জায়গা করে নিয়েছে তাদের রোজকার জীবনে। অল্প সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যাতায়াত করার পন্থা এই মেট্রো। বিশেষ করে অফিসযাত্রীদের জন্য তো মেট্রোর জুড়ি মেলা ভার। তবে এবার মেট্রোর নিত্যযাত্রীদের বেশ ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। চলতি সপ্তাহ থেকেই এক ধাক্কায় বাতিল হচ্ছে একাধিক মেট্রো।
আগামীকাল, শনিবার থেকেই মেট্রোর সংখ্যা কমছে। এদিন থেকে ৩৬টি মেট্রো কমে যাচ্ছে বলে খবর। আর এর ফলে যাত্রীদের যে ভোগান্তি বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। মেট্রো বাতিলের জেরে পরিবর্তন হয়েছে মেট্রোর সময়সূচীরও।
তবে এই মেট্রো সংখ্যা কমছে হাওড়া-এসপ্ল্যানেড মেত্রিও শাখার। হাওড়া ময়দান থেকে সোমবার থেকে শনিবার মোট ১৫০টি মেট্রো চলে। কিন্তু শনিবার থেকে কমছে ৩৬টি মেট্রো। এবার থেকে আপ-ডাউন মিলিয়ে এই শাখায় চলবে ১১৪টি মেট্রো। তবে রবিবারের মেট্রোর সূচি অপরিবর্তিত থাকছে বলে খবর।
কেন কমে গেল মেট্রো সংখ্যা?
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের শাখায় দুটি লাইনে চলে মেট্রো। একটি সুড়ঙ্গের অভিমুখ পূর্বদিকে আর অন্যটির অভিমুখ পশ্চিমদিকে। তবে মেট্রোর কাজের জন্য একটি সুড়ঙ্গে সম্পূর্ণ মেট্রো চলাচল করছিল না। হাওড়া থেকে মহাকরণ পর্যন্তই যাচ্ছিল মেট্রো। শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর যে কাজ চলছে তার জন্যই পরিষেবায় খানিক ব্যাঘাত হচ্ছে। সেই কারণেই মেট্রো পরিষেবাতে এই কাটছাঁট বলে জানা গিয়েছে মেট্রোরেল সূত্রে।
জানা যাচ্ছে, এই রুটের পশ্চিমমুখী যে সুড়ঙ্গ রয়েছে সেখান থেকে হাওড়া ময়দান থেকে মহাকরণের দিকে প্রথম মেট্রো ছাড়বে ৯টা ০৮ মিনিটে। আর এই লাইনে শেষ মেট্রো পাওযা মিলবে সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে। অন্যদিকে আবার বিপরীতদিকে মহাকরণ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে। আর শেষ মেট্রো মিলবে রাত ৮টা ৮ মিনিটে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার