‘মায়ের গয়নাটা পছন্দ হয়েছে, দিয়ে যান!’, শহর কলকাতায় মন্দিরের নামে তোলাবাজি! খতিয়ে দেখলেন কুনাল ঘোষ

শহর কলকাতায় মন্দিরের নাম ‘তোলাবাজি’ এর অভিযোগ। রাস্তা আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা। ২৮ নম্বর ওয়ার্ডের এই পরিস্থিতি খতিয়ে দেখলেন স্বয়ং তৃণমূল নেতা কুণাল ঘোষ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বললেন। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলরও।

কলকাতার অপরিসর গলি, তার ওপর ঘিঞ্জি এলাকা। সেখানেই কালী মন্দির! সমাজমাধ্যমে যে মন্দিরের নাম রীতিমতো জনপ্রিয়। প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয়। এমনকী, এই মন্দিরে আসতে বাদ যাননি সেলিব্রিটিরাও। তবে নিত্য ভিড়ের জেরে সমস্যায় পড়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।

তাঁরা দাবি তুলছেন, ছোট রাস্তার উপরে তৈরি হয়েছে মন্দিরটি। এখানে এত ভিড় হচ্ছে যে, গাড়ি এমনকি ওই রাস্তা দিয়ে হাঁটাচলাও করা যাচ্ছে না। শুধু তাই নয়, মন্দিরকে কেন্দ্র করে টাকা তোলার অভিযোগও উঠেছে সম্প্রতি। বুধবার দিন সকালে স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে ওই মন্দিরে যান কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ চীনে আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভাইরাস! বিজ্ঞানীদের আশঙ্কা কোভিড পার্ট ২! কিভাবে চিনবেন ভাইরাসকে? বাঁচবেন কিভাবে?

কুণাল বললেন,  ‘আমাদের এই অঞ্চলে একটি মন্দির মতো তৈরি হয়েছে। এবার কালী মন্দির তো হতেই পারে, আমরা সবাই কালীভক্ত।’ তবে তিনি আরো বলেন, ‘নানারকম অভিযোগ আসছে। তবে এই মন্দিরের বৈধ ট্রাস্ট বা কিছু আছে কিনা, এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি। একটা রটনা তৈরি হচ্ছে।হয় সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে দেবী, ভীষণ জাগ্রত। তাই ভক্তরা এখানে আবেগে চলে আসছেন। তাঁদের কাছ থেকে বিপুল টাকা, এমনকী এও বলা হচ্ছে, আপনার এই গয়নাটা মা পছন্দ করেছেন, দিয়ে যান’।

আরও অন্যান্য খবর