‘উচ্চ কোটির ভণ্ড…দেশ ও সমাজের জন্য ক্ষতিকারক’, যন্তর মন্তরের জন্য আবেগপ্রবণ, আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে মৌনতা! সুবিধাবাদী প্রতিবাদীদের কড়া বার্তা ‘গোরাচাঁদ’ বিশ্বরূপের!

সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এবার সুবিধামতো প্রতিবাদ করা এবং নির্দিষ্ট পরিস্থিতিতে নীরব থাকার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলন এবং ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেতা। সেখানেই তথাকথিত প্রতিবাদীদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।

বিশ্বরূপের বক্তব্যের মূল লক্ষ্য ছিল একই ধরনের ঘটনায় আলাদা আলাদা অবস্থান নেওয়া মানুষজন। তাঁর দাবি, যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের সময় যাঁরা ছাত্রদের নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাঁদের অনেকেই অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন। আবার যাঁরা দিল্লির আন্দোলনের সময় নীরব ছিলেন, তাঁরাই পরে ঝাড়খণ্ডের ছাত্রদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। এই ধরনের আচরণকে দ্বিমুখী নীতি বলেই মনে করেন অভিনেতা।

নিজের পোস্টে বিশ্বরূপ লেখেন, দুই আন্দোলনের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত অবস্থান নেওয়া মানুষরা আসলে একই মুদ্রার দুই পিঠ। তাঁর মতে, কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রতি অন্ধ আনুগত্য থাকলে স্বাধীনভাবে চিন্তা করা সম্ভব নয়। রাজনৈতিক সুবিধা অনুযায়ী কখনও প্রতিবাদ করা, আবার কখনও চুপ করে থাকার প্রবণতাকে তিনি সমর্থন করেননি। তাঁর বক্তব্য, প্রতিবাদ যদি সত্যিই হয়, তাহলে তা কোনও পক্ষের সুবিধা দেখে হওয়া উচিত নয়।

বিশ্বরূপ আরও কড়া ভাষায় বলেন, যারা কোনও নির্দিষ্ট দল বা মতাদর্শের প্রতি অন্ধভাবে অনুগত, তারা হয়তো সেই রাজনৈতিক গোষ্ঠীর জন্য উপকারী হতে পারেন। কিন্তু দেশের বা সমাজের জন্য তাঁদের ভূমিকা ইতিবাচক নয় বলেই মনে করেন তিনি। তাঁর মতে, এমন মানুষদের প্রকৃত প্রতিবাদী বা বিপ্লবী বলা যায় না। বরং তাঁরা হয় অত্যন্ত ভণ্ড, নয়তো অন্যের ইচ্ছায় পরিচালিত দাবার ঘুঁটির মতো কাজ করছেন বলেও মন্তব্য করেন অভিনেতা।

আরও পড়ুনঃ ‘আমি বাবাকে কথা দিয়েছি যে…’, বিরক্তি প্রকাশ করে এড়িয়েছিলেন প্রশ্ন! সমালোচনা হতেই সাফাই, অবশেষে নীরবতা ভেঙে ছাত্র আন্দোলন নিয়ে চুপ থাকার আসল কারণ জানালেন সোনু নিগম!

বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। তাঁর পোস্টে একাধিক নেটিজেন নিজেদের মতামত জানিয়েছেন। সুবিধামতো প্রতিবাদ করার প্রবণতার বিরুদ্ধে অভিনেতার এই বক্তব্যকে সমর্থন করেছেন অনেকেই। একই সঙ্গে তাঁর সরাসরি ভাষায় করা মন্তব্য নিয়েও তৈরি হয়েছে চর্চা। সব মিলিয়ে, বিশ্বরূপের এই পোস্ট ফের সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তাঁর স্পষ্ট অবস্থানকেই সামনে নিয়ে এসেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর