বাংলা ওপরে সবুজ ভিতরে লাল হয়ে গিয়েছে বলে কটাক্ষ রাজ্যে বিজেপির কান্ডারী দিলীপ ঘোষের

রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পত্র যুদ্ধের পর এবার করোনা ইস্যুতে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বাংলার বিজেপির কান্ডারী দিলীপ ঘোষ। সেই সঙ্গে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারকে এই দিন ফের খোঁচা দিলেন মেদিনীপুরের সাংসদ।

বাংলা ওপরে সবুজ ভিতরে লাল হয়ে গিয়েছে বলে কটাক্ষ রাজ্যে বিজেপির কান্ডারী দিলীপ ঘোষের

এদিন দিলীপবাবু মন্তব্য করেন, করোনা আক্রান্তদের যে হিসেব রাজ্য সরকারের তরফে যে দেওয়া হচ্ছে সেটা সঠিক নয়। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যেখানে করোনা আক্রান্ত ব্যক্তিদের পোড়ানো হচ্ছে, সেখানে এক অফিসার এবং কেন্দ্রীয় দলের সঙ্গে আসা এক বিএসএফ অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। এটাও চিন্তার বিষয়।

বাংলা ওপরে সবুজ ভিতরে লাল হয়ে গিয়েছে বলে কটাক্ষ রাজ্যে বিজেপির কান্ডারী দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গকে যে রেড জোন, গ্রীন জোনে ভাগ করা হয়েছে তাই নিয়েও খোঁচা দিতে ছাড়েননি দিলীপবাবু। তিনি বলেন, বাংলার ওপরে সবুজ ভিতরে লাল হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার যে রেশন পাঠাচ্ছে তা লুঠ হয়ে যাচ্ছে এবং সঠিক হিসেব পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় যে টাকা পাঠানো হয়েছে তার সঠিক হিসেব‌ও রাজ্য সরকার দিতে পারছেন না। দিলীপবাবু বলেন তিনি আশা করছেন মুখ‍্যমন্ত্রীকে তিনি যে চিঠি দিয়েছেন সেটা মেনে যদি রাজ্য সরকার নিজেদের চালনা করে তাতে আখেরে রাজ্যের মানুষের উপকার হবে। এর পাশাপাশি টেস্ট-এর সংখ্যা আরও বাড়াতে হবে।

বাংলা ওপরে সবুজ ভিতরে লাল হয়ে গিয়েছে বলে কটাক্ষ রাজ্যে বিজেপির কান্ডারী দিলীপ ঘোষের

সোমবার থেকে মদের দোকান খোলা নিয়েও তিনি নিজের মন্তব্য প্রকাশ করেন। দেশজুড়ে যে মদের দোকান খোলা হয়েছে তা নিয়ে তিনি বলেন, মোটা টাকা রাজ্য সরকারের আয় হয় এই মদ থেকে। কিন্তু যেভাবে মানুষ পুলিশকে উপেক্ষা করে বেরিয়ে পড়ছেন মদ কিনতে, তা চিন্তার বিষয়। পুরো বিষয়টির ওপর পুলিশির নজরদারি বাড়াতে হবে।

বাংলা ওপরে সবুজ ভিতরে লাল হয়ে গিয়েছে বলে কটাক্ষ রাজ্যে বিজেপির কান্ডারী দিলীপ ঘোষের

RELATED Articles

Leave a Comment