Kasba ra*pe case: নির্যাতিতার আইনজীবী কে? কসবা ধর্ষণ*কাণ্ডে সামনে আসা অরিন্দম কাঞ্জিলালকে ঘিরে তীব্র বিতর্ক!

কসবার ধর্ষণকাণ্ডের পর থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক আলোড়ন। নির্যাতনের শিকার হওয়া এক তরুণীকে ঘিরে এই ঘটনায় একাধিক মোড় নিচ্ছে প্রতিদিন। প্রশাসনিক তদন্ত চলছে নিজের গতিতে, কিন্তু অন্যদিকে এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীর পরিচয় নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমগুলিতে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে বারবার একটা নাম উঠে এসেছে সেটা হল ‘অরিন্দম কাঞ্জিলাল’ —যিনি নির্যাতিতার ‘আইনজীবী’ হিসেবে পরিচিত হয়ে গেছেন, কিন্তু জানা যাচ্ছে তিনি আদতে ভিকটিমের আইনজীবী নন।

এবার এক বেসরকারি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আরও দুজন —মেঘা আলম এবং সৌরভ কোলে। তাঁরা নিজেদের পরিচয় দেন কসবাকাণ্ডে নির্যাতিতার আইনজীবী হিসেবে। তাঁদের দাবি, নির্যাতিতা তাঁদেরকেই মামলার আইনি দায়িত্ব দিয়েছেন এবং তাঁদের নামেই ওকালতনামায় (Vakalatnama) সই করা হয়েছে। অর্থাৎ, যে আইনজীবী এতদিন সংবাদমাধ্যমে সামনে এসে মামলার প্রতিনিধিত্ব করছেন বলে জানাচ্ছিলেন, তিনি প্রকৃতপক্ষে নির্যাতিতার আইনজীবী নন।

মেঘা আলম ও সৌরভ কোল সরাসরি বলেন, “অরিন্দম কাঞ্জিলাল এই মামলার আইনজীবী নন।” মেঘা আলমের দাবি, অরিন্দম কাঞ্জিনাল তার সিনিয়র ছিলেন শ্যামবাজার ল কলেজের, এবং তিনি ল কলেজের স্টুডেন্টদের টিউশন পড়ান উনি একজন লইয়ার হতে পারে কিন্তু উনি এডভোকেট নয়, মিডিয়ার সামনে যাঁকে এই মামলার পক্ষ থেকে বারবার বক্তব্য রাখতে দেখা গিয়েছে, তিনি নির্যাতিতার তরফ থেকে কোনও আইনগত স্বীকৃতি পাননি।

অন্য দিক থেকে সৌরভ কোলে জানান, অরিন্দম কাঞ্জিলাল, যিনি আইন বিষয়ে ডিগ্রি (LLB) অর্জন করেছেন, তাকে লইয়ার বলা হয়। আর একজন এডভোকেট হতে গেলে তাকে বার কাউন্সিলের রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুমোদিত হতে হয় এবং আদালতে মামলা পরিচালনার অধিকার অর্জন করতে হয়।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট: রাজ্যজুড়ে চলবে ঝড়-বৃষ্টি, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

বারবার সামনে এসে নিজেকে নির্যাতিতার আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া অরিন্দম কাঞ্জিলালকে ঘিরে এবার গুরুতর এই অভিযোগ উঠেছে। মেঘা আলম ও সৌরভ কোলে নিজেদের ‘নির্যাতিতার আইনজীবী’ বলে দাবি করেছেন, এবং তাঁদের ওকালতনামায় নির্যাতিতার সই রয়েছে বলেও জানিয়েছেন। ফলে, অরিন্দমকে সামনে আনা এবং তার ভূমিকা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা এখন কতদূর গড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles