জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্য আর শনি যখন একে অপরের ষড়াষ্টক দৃষ্টিতে থাকে, তখন তৈরি হয় এক বিশেষ যোগ। এই যোগ কিছু রাশির জন্য যেন সৌভাগ্যের দরজা খুলে দেয়। কেরিয়ার, ব্যবসা আর অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ এনে দেয় এই সময়। এবার দেখে নিন কোন রাশিরা এই শুভ প্রভাব পাবেন।
বৃষ
এই সময়ে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বড় সুখবর আসতে পারে বৃষ রাশির জীবনে। আটকে থাকা টাকা ফেরত পাবেন, বিনিয়োগ থেকে আসবে ভালো রিটার্ন। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগও তৈরি হতে পারে।
কর্কট
সূর্য-শনির এই যোগ কর্কট রাশির জন্য একেবারে অনুকূল। কেরিয়ারে অগ্রগতি হবে, নতুন ব্যবসায়িক বা চুক্তিভিত্তিক কাজ থেকে আসবে লাভ। পরিবারে সুখ-শান্তি বাড়বে, বন্ধ হয়ে থাকা কাজ ফের শুরু হবে।
সিংহ
সিংহ রাশির জন্য এই সময় যেন সোনায় সোহাগা। হঠাৎ করেই আসবে বড় আর্থিক লাভ, হতে পারে পুরনো বিনিয়োগ বা সম্পত্তি থেকে। সামাজিক মর্যাদা ও সম্মানও বাড়বে।
ধনু
ধনু রাশির জন্য এই সময় ব্যবসায় উন্নতির সুযোগ এনে দেবে। বিদেশ সফরের সম্ভাবনা আছে, নতুন কোনও প্রকল্পেও হাত দিতে পারেন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা প্রবল।
আরও পড়ুনঃ Voter List Update: যে কোনও দিন ঘোষিত হতে পারে এসআইআর, প্রায় ১৪ হাজার নতুন বুথ যুক্তের পথে রাজ্য!
কুম্ভ
কুম্ভ রাশির জন্য এই যোগ যেন আশীর্বাদ। হঠাৎ করেই আয় বৃদ্ধি পাবে, অনেক দিন ধরে ঝুলে থাকা কাজ সম্পূর্ণ হবে। ভাগ্যের সহায়তা পাবেন সব দিকেই। আপনার রাশি এই তালিকায় আছে তো? তাহলে প্রস্তুত থাকুন, সৌভাগ্য এবার কড়া নাড়তে চলেছে।






