Astrology: সূর্যের রাশি পরিবর্তন, ভাগ্য খুলবে এই ৪ রাশির

২৭ সেপ্টেম্বর সূর্য উত্তরা ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে হস্ত নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পরিবর্তনকে খুব গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। কারণ সম্প্রতি উত্তরা ফাল্গুনী নক্ষত্রে সূর্যগ্রহণ হয়েছিল, আর এবার সূর্যের নতুন নক্ষত্রে প্রবেশ সেই গ্রহণের প্রভাব কাটিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এই সময়ে কয়েকটি রাশির জীবনে বড় পরিবর্তন আসতে পারে। তাঁদের ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে, কাজের ক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও মিলবে ইতিবাচক ফল। দেখে নেওয়া যাক, কোন রাশির জাতকদের জন্য এই পরিবর্তন শুভ হতে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশির জন্য সূর্যের এই রাশি পরিবর্তন দারুণ শুভ প্রভাব আনতে পারে। আপনার একাগ্রতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। কাজের জায়গায় বা ব্যবসায় যাঁরা নতুন কিছু ভাবছেন, তাঁরা এবার সঠিক সময়ে এগিয়ে যেতে পারবেন। আর্থিক সমস্যার সমাধানও হাতে আসবে। কেউ কেউ নিজের ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। বৃষ রাশির ছাত্রছাত্রীরাও পড়াশোনায় উন্নতি করবে এবং তাঁদের ভবিষ্যতের পথ পরিষ্কার হবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য এই পরিবর্তন বিশেষভাবে ইতিবাচক। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যে উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হবে, সহকর্মীদের সাহায্যে অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে নতুন কিছু শুরু করার সম্ভাবনাও তৈরি হবে। আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা আছে এবং একই সঙ্গে সামাজিক সম্মানও বাড়বে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। এত দিন যেসব কাজে ভয় পেতেন বা দেরি করতেন, সেগুলি সহজেই সম্পন্ন করতে পারবেন। নতুন চাকরির সুযোগ বা ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা তৈরি হবে। কেউ কেউ কাঙ্ক্ষিত চাকরিও পেতে পারেন। সরকারি ক্ষেত্র থেকেও লাভ আসতে পারে। পাশাপাশি, পিতার বা পরিবারের প্রবীণ সদস্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া সম্ভব। শরীরেরও উন্নতি হবে।

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্যও সময়টা খুব শুভ। পরিকল্পনা অনুযায়ী কাজ সফল হওয়ার সম্ভাবনা প্রবল। পরিবারের মধ্যে আনন্দ ফিরবে, পুরনো ক্ষোভ দূর হবে। যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, তাঁদের জন্য স্বপ্নপূরণের সুযোগ আসতে পারে। প্রযুক্তি বা টেকনিক্যাল ক্ষেত্রে কাজ করলে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। দক্ষতা ও প্রতিভা আরও ভালোভাবে প্রকাশ পাবে।

আরও পড়ুনঃ Mamata Banerjee : “উৎসবের মরশুমে জলমগ্ন কলকাতায় ১০ জনের মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ডান্ডিয়া নাচ’ করেছেন” — গেরুয়া শিবিরে তীব্র সমালোচনা!

মোটের উপর, সূর্যের এই রাশি পরিবর্তন চারটি রাশির জাতকদের জীবনে এক নতুন সূচনা আনতে চলেছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে তাঁদের জীবনে সাফল্য, সমৃদ্ধি এবং সুখ আসবেই।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর