আমফান বিধ্বস্ত বাংলা-ওড়িশাকে ৫ লাখ ইউরো দিয়ে সাহায্য ইউরোপীয় ইউনিয়নের!

ভারতের দুই রাজ‍্যের আমফান বিধ্বস্ত মানুষদের জন্য প্রাথমিক ভাবে পাঁচ লক্ষ ইউরো দেওয়ার কথা ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন।

এ পর্যন্ত পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানে মৃতের সংখ্যা ৮৬, গৃহহীন হাজার হাজার মানুষ। ওড়িশার বেশ কিছু অঞ্চল বিপর্যস্ত। ইউ কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জানেজ লেনারসিক বলেন যে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষ ও যেসব স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা করোনার মধ্যেও কাজ করছেন, তাঁদের বাঁচাতে তাঁরা সচেষ্ট।

আপাতত ভারতকে পাঁচ লক্ষ ইউরো ও বাংলাদেশকে ১১ লক্ষ ইউরা দেবে সংস্থা। লেনারসির বলেন যে দুই দেশে যেভাবে মানুষ মারা গিয়েছেন তাতে তাঁরা দুঃখিত। তিনি বলেন যে ভারত ও বাংলাদেশের মানুষ কী অবস্থায় আছে, সেটা ভেবেই তাঁরা কষ্টবোধ করছেন। যে সময় সোশ্যাল ডিস্টেন্সিং রাখা খুব দরকার, সেই সময়‌ই এমন বিপর্যয় ঘটল। একটি সংকটের ওপর আরেকটি সংকট।

স্যাটেলাইট ম্যাপ দিয়ে তাঁরা বিপর্যয়ের পরিমাণটি বোঝার চেষ্টা করছেন। যেভাবে মানুষ ত্রাণ ও উদ্ধার কাজে লেগে পড়েছে, সেটাকেও বাহবা দেন ইউ আধিকারিক।

প্রসঙ্গত এদিন বাংলা ও ওড়িশায় বিপর্যস্ত এলাকার পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী। এই বিপর্যয়ের মোকাবিলায় অগ্রিম বাংলাকে হাজার কোটি টাকা ও ওড়িশাকে পাঁচশো কোটি টাকা দেওয়ার কথা ঘোষনা করেন প্রধানমন্ত্রী।

আরও অন্যান্য খবর