কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পরিবারে এখন খুশির আবহ। গত ২৫ জুলাই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। গুরু পূর্ণিমার দিন নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিয়ম মেনে ছেলের ষষ্ঠীপুজোর আয়োজন করা হয়। পরিবারের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকলের নজর কাড়ে ১৯ মাসের বড় মেয়ে কৃষভি।
ভাইয়ের ষষ্ঠীপুজোর জন্য নতুন পোশাকে সেজে বেশ আনন্দে মেতে ওঠে কৃষভি। শ্রীময়ীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পিসির দেওয়া নতুন জামা পরে সে নিজের মতো করে উলুধ্বনি দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি কাঁসার থালা বাজিয়েও পুজোর পরিবেশকে আরও আনন্দমুখর করে তোলে ছোট্ট কৃষভি।
ভিডিওতে আরও দেখা যায়, পুজোর ফাঁকেই বাবা কাঞ্চন মল্লিক ও মা শ্রীময়ীর সঙ্গে আদুরে মুহূর্ত কাটাচ্ছে কৃষভি। পরিবারের নতুন সদস্যকে ঘিরে তার উৎসাহ এবং চঞ্চলতা সহজেই নজর কাড়ে। সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনুরাগীরা খুদের নানা কাণ্ড দেখে ভালোবাসা জানাচ্ছেন।
মেয়ে কৃষভির জন্মের পরও প্রথম কয়েক মাস তার মুখ প্রকাশ্যে আনেননি কাঞ্চন ও শ্রীময়ী। পরে অন্নপ্রাশনের দিনই প্রথমবার মেয়েকে সকলের সামনে নিয়ে আসেন তাঁরা। সেই অভিজ্ঞতার কথা মনে রেখেই এবারও ছেলে গদাইয়ের মুখ এখনও প্রকাশ করেননি এই তারকা দম্পতি।
আরও পড়ুনঃ ‘প্রয়োজনে আমি কলা গাছের সঙ্গেও প্রেম করতে পারি, চুমু খেতে পারি…’ অকপট রণজয় বিষ্ণু! প্রতিটি চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে অভিনেতা ঠিক কতদূর যেতে পারেন, জানালেন নিজেই? শুনলে চমকে যাবেন!
অনেকের ধারণা, কৃষভির মতো ছেলের অন্নপ্রাশনের দিনই প্রথমবার গদাইকে সকলের সামনে আনবেন তাঁরা। ছেলে জন্মের খবর জানিয়ে কাঞ্চন ও শ্রীময়ী এক যৌথ বার্তায় জানিয়েছিলেন, তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমনে আনন্দ আরও বেড়েছে। মেয়ে কৃষভির সঙ্গে ছোট ভাইকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে তাঁরা খুবই আনন্দিত এবং পরিবারের নতুন সদস্যকে ভালোবাসার সঙ্গে স্বাগত জানিয়েছেন।






