দেশেই উৎপাদিত হচ্ছে কিট তাই করোনা পরীক্ষার দামের ঊর্ধ্বসীমা সরালো কেন্দ্রীয় সরকার

এবার করোনা পরীক্ষার দামের ঊর্ধ্বসীমা সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বেসরকারি ল্যাবে এতদিন RT-PCR টেস্টের জন্য সর্বোচ্চ ৪৫০০ টাকা নেওয়া হত। কিন্তু এবার কেন্দ্র করোনার পরীক্ষার দাম নির্ধারিত করার ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে বেসরকারি ল্যাবের সঙ্গে আলোচনা করে দাম ঠিক করার কথা জানাল।

গত মার্চ থেকে দেশে করোনা সংক্রমন ঠেকাতে দেশের সমস্ত স্বাস্থ্য কর্মীরা মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন। করোনা সংক্রমন রুখে দেওয়ার একটাই উপায় টেস্ট করানো। অথচ সেই সময় দেশে কিট উৎপাদনের ব্যবস্থা না থাকায় বিদেশ থেকে আমদানি করা হত করোনার টেস্ট কিট। যার চলতে যথেচ্ছাচার রুখতে এই কিটের দামের উর্দ্ধসীমা বাঁধতে হয় কেন্দ্রীয় সরকারকে। এই প্রসঙ্গে আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গব বলেন, ‘এখন দেশেই কিট উৎপাদন করা হচ্ছে।তাই যথেষ্ট জোগানও আছে। মার্চ ১৭ তারিখের নির্দেশ অনুযায়ী যে সর্বোচ্চ মূল্য ৪৫০০ স্থির করা হয়েছিল, সেটি এখন ধার্য হবে না। তাই বেসরকারি ল্যাবের সঙ্গে আলোচনা করেই দাম ধার্য করা সিদ্ধান্ত নেওয়া হবে। যেই দামে সরকার ও সাধারণ মানুষ বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষার জন্য পাঠাতে পারে।

ভার্গব আরও বলেন মার্চে পুরো কিট বাইরে থেকে আমদানির জন্য ঊর্ধ্বসীমার কথা জানিয়েছিল আইসিএমআর। বর্তমানে ৪২৮টি সরকারি ও ১৮২টি বেসরকারি ল্যাবে কোভিডের পরীক্ষা হয়। আইসিএমআর কর্তার মতে অনেকেই এখন ঘরোয়া বাজার থেকে কিট নিচ্ছে, তাই সেক্ষেত্রে দামও কমেছে।দেশীয় সংস্থারা যাতে কিট প্রস্তুত করতে পারে, তার জন্য আইসিএমআর পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।

আরও অন্যান্য খবর