‘শিক্ষা-রুচি খুইয়ে কাউকে গুরু মানতে হবে?’ সৌরভের সঞ্চালনা নিয়ে সরব রূপালি ভট্টাচার্য

‘বিগ বস বাংলা’ শুরু হওয়ার পর থেকেই শো ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। প্রতিযোগীদের আচরণ থেকে শুরু করে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা—সবকিছু নিয়েই সমাজমাধ্যমে মতামত দিচ্ছেন দর্শক ও তারকারা। এবার সৌরভের সঞ্চালনা নিয়ে নিজের আপত্তির কথা জানালেন অভিনেত্রী রূপালি ভট্টাচার্য।

এর আগেও ‘বিগ বস বাংলা’র কয়েকজন প্রতিযোগীর আচরণ নিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন রূপালি। এবার নাম না করেই সৌরভের উদ্দেশে তাঁর বক্তব্য, অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে এমন কিছু আচরণকে যেন প্রশ্রয় দেওয়া হয়েছে, যা তাঁর কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে মানবিক এবং সহানুভূতিশীল প্রতিযোগীদের প্রতি সঞ্চালকের মনোভাব নিয়েই আপত্তি অভিনেত্রীর।

রূপালির মতে, ‘বিগ বস’-এর মতো অনুষ্ঠানে পরনিন্দা, পরচর্চা বা মজা-ঠাট্টা থাকতেই পারে। কিন্তু তার জন্য নিজের শিক্ষা, রুচি এবং আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়। তাঁর বক্তব্য, কাউকে অনুসরণ করতে গিয়ে যদি নিজের মূল্যবোধই বদলে ফেলতে হয়, তা হলে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

বিশেষ করে রাজবীরকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী। রূপালির অভিযোগ, যে প্রতিযোগী গোটা পরিবেশ নষ্ট করছেন বলে তাঁর মনে হয়েছে, তাঁকেই যেন বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে যাঁরা শান্ত ও সহানুভূতিশীল, তাঁদের গুরুত্ব কমে যাচ্ছে বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুনঃ ‘অশিক্ষিত, বিবেকহীন!’ ‘বারবার বিতর্কে জড়ালেও সায়ক কারও সন্তান, কারও ভাই!’ ছবি ছুঁলেই নাকি বিপদ? সায়কের ছবি ডাস্টবিনে ফেলে দেওয়া নিয়ে তীব্র ক্ষো’ভ, জিতুর ‘মুখোশ খোলার’ অপেক্ষায় দর্শক? ‘বিগ বস বাংলা’র ঘরে ঢুকেই জড়ালেন নতুন বিতর্কে?

তবে সৌরভ নিজেও জানিয়েছেন, ‘বিগ বস’ তাঁর কাছে একেবারে নতুন ধরনের সঞ্চালনার অভিজ্ঞতা। ‘দাদাগিরি’র মতো অনুষ্ঠানে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও এই শোয়ের ফরম্যাট আলাদা এবং তিনি এখনও তা বুঝে নেওয়ার পর্যায়ে রয়েছেন। ফলে আগামী পর্বগুলিতে তাঁর সঞ্চালনার ধরন কীভাবে বদলায়, সেই দিকেও নজর থাকবে দর্শকের।

আরও অন্যান্য খবর