রাজ্যজুড়ে এখন ঋতুচক্র হিসেবে বর্ষাকাল চলছে কিন্ত আবহাওয়া দপ্তর বৃষ্টির কোনো পূর্বাভাসই দিল না। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের ওপরে যদি কোন নিম্নচাপের ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় তবেই মৌসুমী অক্ষরেখা নিচে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নামবে। তার ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃ্ষ্টির সম্ভাবনা তৈরি হবে।
হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি থাকবে। যেটা শ্রাবণ মাসের বর্ষার সময়ের আবহাওয়ার থেকে সামান্য বেশি। তবে দক্ষিনবঙ্গে বৃষ্টির বদলে চড়া রোদের পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে ভারী বর্ষার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে দক্ষিনবঙ্গে কবে বর্ষা আসবে সে নিয়ে দ্বন্দ্বে আছেন সবাই।





