ইনভেস্টর-স্পনসর নিয়ে লড়াই চালাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা

গতকাল এফএসডিএল জানায়, আগামী আইএসএল আয়োজিত হবে গোয়াতে। আর এর ফলে চাপ বাড়ছে ইস্টবেঙ্গলের (East Bengal) উপর। যেভাবে একের পর এক ঘোষণা করে চলেছে এফএসডিএল, ইস্টবেঙ্গলের (East Bengal) আইএসএল খেলার আশা ক্রমশই কমছে।

জানা গিয়েছে, এই মুহুর্তে একটি বড়সড় ভারতীয় কোম্পানির সাথে আলোচনায় রয়েছে লাল-হলুদ কর্তারা। কথাবার্তা বেশ ভালো দিকেই এগোচ্ছে। এদিকে কো-স্পনসর হিসেবে বেশ কিছু দেশীয় কোম্পানির সাথে আলোচনা সারছে তারা। শেষ মুহুর্তে যদি আইএসএল খেলা না হয়, তাহলে আইলিগের জন্য এই কো-স্পনসরদের নিয়েই খেলতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)।

এছাড়াও এফএসডিএল-এর সাথেও কথা চালাচ্ছে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। শেষ মুহুর্তে যদি কোনওভাবে ইস্টবেঙ্গল আইএসএল-এ প্রবেশ করতে পারে এই আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন লাল হলুদ কর্মকর্তারা।

RELATED Articles

Leave a Comment