পৌষ মেলার মাঠে বেশ্যাবৃত্তি হয় তাই পাঁচিল দেওয়া দরকার, উপাচার্যের বিবৃতি ঘিরে প্রবল বিতর্ক

বিশ্বভারতী কান্ডে এবার নজিরবিহীন অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত বুধবার একটি প্রেস বিবৃতিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানান, ‘‌মেলা সংলগ্ন মাঠটিকে যৌনাচারের জন্য, বিশেষ করে বেশ্যাবৃত্তির কাজে লাগানো হয়। মেলার মাঠের সামান্য একটি দোকান থেকে কখনও মদের বোতল, ব্যবহার করা কন্ডোম, আবার কখনও গাঁজা, ফেলে দেওয়া খাবার–দাবার পাওয়া যায়।’

শুক্রবার বোলপুর ব্যবসায়ী সমিতি এবং বাংলা সংস্কৃতি মঞ্চ জানিয়েছে যে, এই  ধরণের মন্তব্যের জন্য উপাচার্যকে ক্ষমা চাইতেই হবে।

বোলপুর ব্যবসায়ী সমিতির সচিব সুনীল সিং এর দাবি, “উপাচার্য পৌষ মেলা প্রাঙ্গণ নিয়ে যে মন্তব্য করেছেন তা একেবারেই মিথ্যা কথা। মাঠের নিরাপত্তার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে। আর মেলার মাঠের উল্টোদিকেই বোলপুর থানা। তাই এত নিরাপত্তারক্ষী এবং পুলিশ থাকার পর এই ধরনের বেআইনি কাজ কখনোই সম্ভব না। যারা মেলাপ্রাঙ্গণে পাঁচিল দেওয়ার বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধেই অভিযোগ জানাচ্ছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষকে এজন্য ক্ষমা চাইতে হবে।’‌’‌

বাংলা সংস্কৃতি মঞ্চের বক্তব্য, বিশ্বভারতী কর্তৃপক্ষ বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। উপাচার্যকে এধরনের মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে হবে। আমরা তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। দরকার হলে বিক্ষোভও দেখাব।

যদি এখনও পর্যন্ত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছ থেকে এই বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত সোমবার নিজে দাঁড়িয়ে থেকে উপাচার্য পৌষ মেলার মাঠে পাচিল দেওয়ার কাজের তদারকি করছিলেন। সেই সময় তৃণমূল বিধায়ক নরেশ বাউরির শতাধিক লোক নিয়ে এসে সেই কাজে বাধা দেন এবং ভাঙচুর শুরু করেন। গোটা ঘটনায় সেই সময় পুলিশ নিষ্ক্রিয় থাকলেও পরবর্তীকালে নরেশ বাউড়ি সহ নয়জন তৃণমূল নেতার বিরুদ্ধে শত প্রণোদিতভাবে মামলা দায়ের করে পুলিশ।

এই ঘটনা ঘিরে এবার নজিরবিহীন এক পরিস্থিতির মুখে পড়ে দেশের ঐতিহ্যমণ্ডিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। ঘটনায় রীতিমতো রাজনীতির রং লেগেছে। বিজেপির তরফ থেকে গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। অপরদিকে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিযোগ জানানো হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে। এছাড়াও রাজ্যপাল জগদীপ ধনখড়কেও এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফ থেকে।

RELATED Articles

Leave a Comment