শুরু হয়ে গেল শুটিং, মহালয়ার দিন এবার মা দুর্গা রূপে আসছেন সাংসদ মিমি

রাজ্যজুড়ে বেড়েই চলেছে করোনার দাপট। কিন্তু তাতে কি আর বাঙালির দুর্গাপূজায় ভাটা পড়বে? প্রতি বছরের মতো জাঁকজমক পুর্ণ না হলেও ইতিমধ্যেই দুর্গাপুজো নিয়ে খুশির পরশ লেগেছে বাঙালির মনে। বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব বলে কথা। অক্টোবর মাসে পুজো হবে। মাঝে আর মাত্র একটা মাস। তাই করোনাকে উপেক্ষা করেই চলছে দুর্গাপুজোর প্রস্তুতি।

দুর্গাপুজো মানেই তার আগে আসবে মহালয়া। এবারে মহালয়া সেপ্টেম্বর মাসে পড়েছে। আর মহালয়া মানে বাঙালির রেডিওতে ভোর চারটের সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ আর তারপর টিভিতে মহালয়ের অনুষ্ঠান।

প্রতিবারের মতো এবারও টিভি চ্যানেলগুলোতে মহালয়া সম্প্রচারণের প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে এবার একটি জনপ্রিয় টিভি চ্যানেলে যে মহালয়ার অনুষ্ঠান সম্প্রচারিত হতে চলেছে সেই অনুষ্ঠানে মা দুর্গার ছবি মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবারের মহালয়ায় মা দুর্গার ভূমিকায় দেখা যাবে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এই মহালয়ায় অকালবোধনের দৃশ্য তুলে ধরা হবে। ফলে রামায়ণের রাম, সীতা এবং রাবণের ভূমিকাও রয়েছে। রামের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা জিতু, সীতার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী মধুমিতা এবং রাবণের ভূমিকায় রয়েছেন রাজেশ শর্মা। ইতিমধ্যেই টলিপাড়ায় মহালয়ার শুটিং আরম্ভ হয়ে গেছে। মহালয়ের দিন এই অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকল দর্শক।

RELATED Articles

Leave a Comment