“সুশান্তকে ভালোবেসে জেলে যেতেও প্রস্তুত রিয়া”, মন্তব্য তার আইনজীবী সতীশ মানশিন্ডের!

“ভালবাসা যদি অপরাধ হয় তাহলে সুশান্তকে ভালবেসে জেলে যেতেও রাজি রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)”, এনসিবি রিয়াকে জেরা করার জন্য ডাকার পরেই এই মন্তব্য করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে (Satish Manshinde)। তাঁর কথায়, “রিয়ার বিরুদ্ধে যা চলছে তা যেন ডাইনি শিকার প্রথা। কাউকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)কে ভালোবাসার জন্য গ্রেফতার হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।”

তাঁর আরও বক্তব্য, রিয়া নির্দোষ বলে তিনি সিবিআই, ইডি, এনসিবি(NCB) এবং বিহার পুলিশের দায়ের করা মামলায় রিয়ার জন্য আদালতে আগাম জামিনের আবেদন করতে যাননি।অন্যদিকে রবিবার সকালে এনসিবির সদরদপ্তরে সমন পাওয়ার পর হাজির হন রিয়া। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে সহ পাঁচ সদস্যের একটি দল রিয়া চক্রবর্তী কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এছাড়াও শুক্রবার এনসিবি গ্রেফতার করেছে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। শনিবার সুশান্তের রাঁধুনী দীপেশ সাওয়ান্তকে হেফাজতে নিয়েছে এনসিবি যিনি এই মামলার মূল সাক্ষী হিসাবে কাজ করবেন।

RELATED Articles

Leave a Comment